এক্সপ্লোর

Russia Crisis: শেষ মুহূর্তে বন্ধু লুকাশেঙ্কো সহায় হলেন পুতিনের, বিদ্রোহীদের শাস্তি দিতে পারবে না রাশিয়া, কোনও রকমে আটকানো গেল গৃহযুদ্ধ

Vladimir Putin: ক্রেমলিন সূত্রে জানা গিয়েছে, বেলারুসের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো মধ্যস্থতা করেছেন।

মস্কো: যুদ্ধ চলাকালীনই আচমকা গৃহযুদ্ধের পরিস্থিতি। সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক (Russia Crisis)। শনিবার দিনভর রাশিয়ার দিকেই নজর আটকে ছিল সকলের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রুদ্ধশ্বাস সব ভিডিও সামনে আসতে থাকে। মারাত্মক কিছু ঘটতে চলেছে বলেই ধরে নিয়েছিল গোটা বিশ্ব। কিন্তু সেই পরিস্থিতি আপাতত এড়াতে পারল রাশিয়া। কারণ সে দেশের বিদ্রোহী ভাড়াটে যোদ্ধারা মস্কো থেকে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছেন। রক্তপাত এড়াতেই এমন সিদ্ধান্ত বলে PMC Wagner। যদিও এর নেপথ্যে গোপন সমঝোতা রয়েছে, যার আওতায় দুই পক্ষই কার্যত আপসে এসেছে। তাতে ফের স্বাভাবিক অবস্থায় ফিরছে রাজধানী মস্কো। স্বাভাবিক হয়েছে যান চলাচলও।

ক্রেমলিন সূত্রে জানা গিয়েছে, বেলারুসের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো (Alexander Lukashenko) মধ্যস্থতা করেছেন। তাতে ভাড়াটে যোদ্ধা সংগঠন PMC Wagner এবং রুশ সরকারের মধ্যে গোপন সমঝোতা হয়েছে, যার আওতায় মস্কো থেকে পিছু হটেছে PMC Wagner। তার বিনিময়ে PMC Wagner-এর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে (Yevgeny Prigozhin) গ্রেফতার করবে না মস্কো। তিনি বেলারুসে গিয়ে আশ্রয় নেবেন।

ক্রেমলিন সূত্রে খবর, দুই পক্ষের মধ্যে যে চুক্তি হয়েছে, তার আওতায় ইয়েভগেনির বিরুদ্ধে দায়ের সব অভিযোগ, মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। তাঁর ডাকে সশস্ত্র বিদ্রোহ এবং অভ্যুত্থান ঘটাতে শামিল হয়েছিলেন যাঁরা, তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হবে না।  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, PMC Wagner বাকি সদস্য, যাঁরা এই বিদ্রোহে অংশ নেননি, প্রতিরক্ষা মন্ত্রকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে তাঁদের। পুতিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে লুকাশেঙ্কোর। তাঁর হস্তক্ষেপেই এবারের মতো সঙ্কট এড়ানো গেল বলে জানা গিয়েছে। 

গতকাল পরিস্থিতি যখন উত্তপ্ত, মস্কোর আশেপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ করে দেওয়া হয় যান চলাচলও। তবে দুই পক্ষ সমঝোতায় পৌঁছনোর পর রাস্তাঘাট ফের খুলে দেওয়া হয়। যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Moscow: স্বস্তি পুতিনের, বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতার পর সমঝোতার পথে ওয়াগনর বাহিনী?

রাশিয়ার আধা সামরিক বাহিনী PMC Wagner. এটি মূলত একটি বেসরকারি সংস্থা। অর্থের বিনিময়ে রুশ সেনাবাহিনীতে যোদ্ধা সরবরাহ করে থাকে তারা। তবে রুশ আইনকানুন সে ভাবে কার্যকর হয় না এই সংস্থার উপর। এই PMC Wagner সংস্থাই ক্রেমলিনের সেনাশাসককে উৎখাত করার ডাক দেয়। সংস্থার প্রধান ইয়েভগেনি একটি অডিও বার্তা প্রকাশ করে জানান, ২৫ হাজারি বাহিনী নিয়ে মস্কো অভিমুখে এগোচ্ছেন তাঁরা। একেবারে শেষ দেখে ছাড়বেন। মাঝখানে কোনও কিছু এলে গুঁড়িয়ে দেবেন। 

ইয়েভগেনির এই ঘোষণায় চরম সঙ্কট দেখা দেয় রাশিয়ায়।  PMC Wagner রুশ সেনার একটি হেলিকপ্টার ধ্বংসের পাশাপাশি, দক্ষিণের বেশ কিছু সেনাশিবিরও দখল করে নেয় বলে জানা যায়। মস্কো থেকে কয়েকশো কিলোমিটার দূরে ছিল তারা। বিগত কয়েক মাস ধরে চলে আসা সংঘাতই এই পরিস্থিতির জন্য দায়ী বলে মত কূটনীতিকদের। তাঁদের মতে, ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল PMC Wagner. কিন্তু তাদের নিরাপত্তার তোয়াক্কা না করেই রাশিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গিয়েছে বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে প্রত্যাঘ্যাতের হুঁশিয়ারিও দেন ইয়েভগেনি।

চিন্তায় ফেলে দিয়েছে রুশ প্রশাসনকে। কারণ বিগত কয়েক মাস ধরেই রুশ প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়েছেন ইয়েভগেনি।শুক্রবার তিনি দাবি করেন, মস্কোর তরফে তাঁর বাহিনীকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এর প্রত্যাঘাত সইতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তার পরই শনিবার চরম সঙ্কট উপস্থিত হয়। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার মসনদে ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। কিন্তু এর আগে এমংন প্রত্যক্ষ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাঁকে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
Abhijeet Dipke : CJP-এর ভবিষ্যৎ কী ? অভিজিৎ দীপক রাজনীতিতে প্রবেশ করছেন ? বড় তথ্য ফাঁস করলেন নিজেই
CJP-এর ভবিষ্যৎ কী ? অভিজিৎ দীপক রাজনীতিতে প্রবেশ করছেন ? বড় তথ্য ফাঁস করলেন নিজেই

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget