এক্সপ্লোর

১ টাকায় স্যানিটারি ন্যাপকিন, পাওয়া যাবে জন ঔষধি স্টোরে

আড়াই টাকা নয়, এখন থেকে এক টাকাতেই পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন।

নয়াদিল্লি: আড়াই টাকা নয়, এখন থেকে এক টাকাতেই পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন। আগামী ২৭ অগাস্ট থেকেই দেশের সব জন ঔষধি স্টোরগুলোতে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন ‘সুবিধা’ পাওয়া যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (সার ও রসায়ন মন্ত্রক) মনসুখ মনদবিয়া। পিটিআই-কে তিনি জানিয়েছেন, “আগামীকাল থেকেই আমরা মাত্র ১ টাকায় পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করব। 'সুবিধা' নামে এই স্যানিটারি ন্যাপকিন দেশের প্রায় ৫ হাজার ৫০০টি জন ঔষধি স্টোরে পাওয়া যাবে।”

উল্লেখ্য, এখন সরকারি স্টোরগুলোতে যে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়, তার প্রতিটির দাম আড়াই টাকা। সেই হিসেবে চারটি ন্যাপকিন সমৃদ্ধ একটি প্যাকেটের দাম ১০ টাকা। মঙ্গলবার থেকে এই একই স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাবে ৪ টাকায়।

মন্ত্রী মনসুখ জানিয়েছেন, ৬০ শতাংশ দাম কমিয়ে মোদী সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে। ২০১৯ সালের নির্বাচনী ইস্তাহারে স্যানিটারি ন্যাপকিনের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তিনি আরও জানান, দাম কমলেও স্যানিটারি ন্যাপকিন প্রস্তুতকারকরা আগের খরচ অনুযায়ীই স্যানিটারি ন্যাপকিন বানাবে। সরকার এই পণ্যের জন্য ভর্তুকি দেবে।

বছরে কত কোটি টাকা ভর্তুকির কথা ভাবছে সরকার? উত্তরে মন্ত্রী জানান, “চাহিদার ওপরই ভর্তুকি নির্ভর করছে। বিগত বছরে জন ঔষধি স্টোর থেকে ২ কোটির ওপরে স্যানিটারি ন্যাপকিন বিক্রি হয়েছে। দাম কমার ফলে এই বিক্রি দ্বিগুণ হবে। আমরা এখন গুণগতমান ও ক্রয়ক্ষমতার ওপর বাড়তি নজর দিচ্ছি। পণ্যটি যেন সহজলভ্য হয়, সেদিকেও নজর রাখা হয়েছে।”

দেশে একটি স্যানিটারি ন্যাপকিনের বাজার মূল্য ৬ থেকে ৮ টাকা। সেখানে ১ টাকায় তা পাওয়া গেলে মহিলাদের ক্ষমতায়নের সহায়ক হবে, মত মন্ত্রী মনসুখ মনদবিয়ার। কোনও ভাবেই যেন এই পরিষেবা ব্যহত না হয়, তা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ নেবে সরকার।

জাতীয় পরিবার ও স্বাস্থ্য সার্ভে (২০১৫-২০১৬) অনুযায়ী দেশের ৫৮ শতাংশ নারী, যাদের বয়স ১৫ থেকে ২৪, তারা ঋতুচক্রের সময় তুলার পট্টি ব্যবহার করে। আর স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেও তার গুণগত মান অতীব সাধারণ। এই পদক্ষেপ পরিস্থিতির বদল করবে বলেই মত কেন্দ্রের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: পৃথিবীতে আছড়ে পড়ছে NASA-র স্যাটেলাইট, আর মাত্র কয়েক ঘণ্টা, শুরু কাউন্টডাউন
পৃথিবীতে আছড়ে পড়ছে NASA-র স্যাটেলাইট, আর মাত্র কয়েক ঘণ্টা, শুরু কাউন্টডাউন
LPG Supply Crisis: LPG-র আকাল দেশ জুড়ে, ব্যাহত শ্মশানের কাজকর্মও, দেশের তিন রাজ্যকে ঘিরে বাড়ছে উদ্বেগ
LPG-র আকাল দেশ জুড়ে, ব্যাহত শ্মশানের কাজকর্মও, দেশের তিন রাজ্যকে ঘিরে বাড়ছে উদ্বেগ
YouTube Down Globally : ভিডিও খুলছে না, আপলোডেও সমস্যা; বিশ্বজুড়ে ব্যাহত ইউটিউব পরিষেবা !
ভিডিও খুলছে না, আপলোডেও সমস্যা; বিশ্বজুড়ে ব্যাহত ইউটিউব পরিষেবা !
Samik Bhattacharya :
"শমীকের মুখে মমতার প্রশংসা" কেন ঘুরে ফিরে বারবার ? উত্তর দিলেন BJP-র রাজ্য সভাপতি

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget