এক্সপ্লোর

SBI Customer Alert: এই পরামর্শ না মানলেই উধাও হবে টাকা, সতর্ক করল State Bank

SBI Customer Alert: ব্যাঙ্ক আপনার থেকে ফোনে কোনও ধরনের কেওয়াইসি আপডেট বা ডেবিট ,ক্রেডিট কার্ডের তথ্য জানতে চাইবে না। ভুল করেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনও তথ্য ফোনে দেবেন না। 

নয়াদিল্লি: বার বার সতর্ক করলেও কাজের কাজ হচ্ছে না। প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন গ্রাহকরা। অনলাইনে লেনদেন করতে গিয়ে অজান্তেই করছেন বেশ কয়েকটি ভুল। গ্রাহকদের সচতেন করতে এবার 'রক্ষাকবচ' দিল State Bank of India(SBI)।   

প্রতারণা বা ক্ষতি থেকে বাঁচতে মানতেই হবে এই সব পরামর্শ

১ অনলাইনে যাকে টাকা পাঠাচ্ছেন, দু-বার যাচাই করুন তাঁর বিবরণ।
২ টাকা পাঠানোর অঙ্ক বড় হলে প্রথমে ছোট অঙ্ক পাঠিয়ে প্রাপক পেয়েছেন কিনা নিশ্চিত হোন।
৩ হ্যাকার কল এলে আগে তা স্টেট ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের নম্বর নাকি নিশ্চিত হোন। সেই ক্ষেত্রে ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের আসল নম্বর জেনে নিন। ব্যাঙ্ক থেকে বলছি বললেই বিশ্বাস করবেন না।
৪ ব্যাঙ্ক আপনার থেকে ফোনে কোনও ধরনের কেওয়াইসি আপডেট বা ডেবিট ,ক্রেডিট কার্ডের তথ্য জানতে চাইবে না। ভুল করেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনও তথ্য ফোনে দেবেন না। 
৫ কোনও অচেনা আইডি থেকে ইমেল এলেই ক্লিক করে দেখতে যাবেন না।এর মধ্যে SBI-এর ভুয়ো ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে।
৬ ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পিন ও পাসওয়ার্ড খুব প্রয়োজন ছাড়া অন্যকে জানাবেন না।
৭ সময়ে সময়ে অনলাইন লেনদেন ছাড়াও এটিএমের পাসওয়ার্ড বদলে ফেলুন।
৮ কখনোই পাবলিক কম্পিউটার থেকে অনলাইন ব্যাঙ্কিংয়ের কাজ করবেন না।
৯ কোনও ইমেলে কোনও লিঙ্ক দেওয়া থাকলে তাতে ক্লিক করবেন না।
১০ কোনও কারণে কার্ড হারালে সঙ্গে সঙ্গে তা ব্লক করুন। কার্ড হারানোর বিষয়টা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান।
 
কোন নম্বরে জানাবেন অভিযোগ ? 
একবার ডিজিটাল লেনদেনের পরে গ্রাহকের কাছে এসএমএস আসবেই। কোনও কারণে এসএমএস না এলে লেনদেনের বিষয়ে যাচাই করা উচিত গ্রাহকদের। কোনও ধরনের প্রতারণার বিষয় মনে হলে SBI-এর অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যাঙ্কের কাস্টমার কেয়ার 1800111109, 9449112211, 08026599990 নম্বরে ফোন করতে পারেন। এছাড়াও রয়েছে National Cyber Crime Reporting Portal-এর 155260 নম্বর। এখানেও সরাসরি অভিযোগ দায়ের করতে পারেন গ্রাহক। এ ছাড়াও report.phishing@sbi.co.in-এ আপনার অভিযোগ দায়ের করতে পারেন। 

ক্ষতি করতে পারে কোন কোন অ্যাপ  ?
সম্প্রতি চারটি অ্যাপ নিয়ে চিন্তা বেড়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্কের। ইতিমধ্যে এই অ্যাপগুলি মোবাইল থেকে আন ইনস্টল করতে বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যার মধ্যে নাম রয়েছে Anydesk, Quick Support, Teamviewer ও Mingleview-এর। এ ছাড়াও Unified Payments Interface (UPI)-এর বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে গ্রাহকদের। এমনকী অজানা UPI থেকে কোনও প্রলোভনের অনুরোধ পাঠালে বা কিউআর কোড দিলে তা গ্রহণ করতে না করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

আরও পড়ুন :  SBI home loans: গৃহ ঋণে প্রচুর সুবিধা দিচ্ছে State Bank, এই নথি থাকলেই করতে পারবেন আবেদন

আরও পড়ুন : SBI Customers alert: প্রতারকদের ফোন বুঝবেন কীভাবে? পথ দেখাচ্ছে SBI

আরও পড়ুন : SBI Customer Alert: পাসওয়ার্ড খুলতে পারবে না প্রতারকরা, ভরসার ৮ রাস্তা দেখাল SBI

আরও পড়ুন : SBI Update : প্রতারকদের হাতে ডেবিট কার্ড ! দ্রুত ব্লক করতে মেনে চলুন এই নিয়ম

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
El Nino 2027: আগামী বছরেও কাটবে না আবহাওয়ার সঙ্কট, ধরাচ্ছে প্রবল গরম, অনিয়মিত বৃষ্টি, কৃষিক্ষেত্রে বড় বিপদের আশঙ্কা
আগামী বছরেও কাটবে না আবহাওয়ার সঙ্কট, ধরাচ্ছে প্রবল গরম, অনিয়মিত বৃষ্টি, কৃষিক্ষেত্রে বড় বিপদের আশঙ্কা
Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Iran War Compensation: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget