এক্সপ্লোর

King Cobras Near Mount Everest: মাউন্ট এভারেস্টে বিষধর সাপের আনাগোনা! একমাসে উদ্ধার ১০টি কিং কোবরা, কোন বিপদের ইঙ্গিত?

Climate Change: এভারেস্টের কাছে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে গত এক মাসে ১০-১০টি বিষধর সাপ উদ্ধার হয়েছে, যার মধ্যে নয়টি কিং কোবরা, একটি মোনোক্লেড কোবরা।

নয়াদিল্লি: শৃঙ্গজয়ের পথে বিপদ ওত পেতে থাকে পদে পদে। তুষারঝড়, তুষার ধসের ঝুঁকি যেমন থাকে, তেমনই জলবায়ু পরিবর্তন এবং দূষণও মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে নয়া বিপদ হাজির। গত এক মাসে এভারেস্টের নিকটবর্তী এলাকা থেকে ১০-১০টি কিং কোবরা সাপ উদ্ধার হয়েছে, যা পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ বলে গণ্য হয়। (King Cobras Near Mount Everest)

এভারেস্টের কাছে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে গত এক মাসে ১০-১০টি বিষধর সাপ উদ্ধার হয়েছে, যার মধ্যে নয়টি কিং কোবরা, একটি মোনোক্লেড কোবরা। সাধারণত জলাভূমিতে বা খাল-বিলের কাছাকাছি এলাকাতেই এই ধরনের বিষধর সাপ পাওয়া যায়। ম্যানগ্রোভ অরণ্য, ধানের ক্ষেতেও খোঁজ মেলে। (Climate Change)

আর তাই মাউন্ট এভারেস্ট সংলগ্ন ঠান্ডা জায়গায় ১০-১০টি সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে। এর নেপথ্য়ে ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত দেখতে পাচ্ছেন অনেকেউ। মাউন্ট এভারেস্ট থেকে কাঠমান্ডুর দূরত্ব ১৬০ কিলোমিটার। সেখানে কিং কোবরার মতো বিষধর সাপের খোঁজ পাওয়ার সঙ্গে জলবায়ু পরিবর্তন, তাদের আশ্রয়স্থল বদলের সংযোগ দেখছেন পরিবেশবিদদের একাংশ।

দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, গোপালেশ্বর, সোখোল, ফুলচকের মতো পাহাড়ি এলাকায় সাপগুলির খোঁজ মিলেছে। কোথাও বাড়ির উঠোনে প্রবেশ করে ওই সাপ, কোথাও আবার বসতি এলাকায়। বনদফতরকে খবর দেওয়া হলে, তারাই উদ্ধার করে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জঙ্গলেও কিং কোবরার ডিম দেখেছেন তাঁরা। সেখানে সাপের বাসা চোখে পড়েছে।

পরিবেশদের একাংশের মতে, এটি আকস্মিক কোনও ঘটনা নয়। ঠান্ডা পরিবেশেের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে কিং কোবরার মতো বিষধর সাপ। জলবায়ু পরিবর্তনের ফলেই এমন ঘটছে। অন্যান্য এলাকায় তাপমাত্রা এত বেড়ে গিয়েছে যে সেখানে টিকতে পারছে না। আবার ঠান্ডা জায়গায়গুলিও আগের মতো ঠান্ডা থাকছে না। আর তাতেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরে আসছে বিষধর সাপগুলি। নেপালের পার্বত্য অঞ্চলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব চোখে পড়ার মতো। প্রতি বছর সেখানে ০.০৫ শতাংশ করতে বাড়ছে। পরিসংখ্যান বলছে, প্রতি বছর নেপালের তরাই অঞ্চলে সাপের কামড়ে প্রায় ২৭০০ মৃত্যু ঘটে। মৃতদের মধ্য়ে অধিকাংশই মহিলা ও শিশু। অন্য জায়গা থেকে কাঠ এবং খড় বোঝাই করে আনার সময় গাড়িতে সাপ উঠে যাচ্ছে বলেও মত কারও কারও।

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget