এক্সপ্লোর

Salman Khan: সলমনকে মেরে ফেলাই লক্ষ্য ছিল, কড়া নিরাপত্তায় সম্ভব হয়নি, জানাল বাবা সিদ্দিকির শ্যুটাররা

Baba Siddiqui: গত ১২ অক্টোবর, ছেলে জিশান সিদ্দিকির দফতরের বাইরে গুলিবিদ্ধ হন বাবা সিদ্দিকি।

মুম্বই: প্রথমে সলমন খানকে খুনের পরিকল্পনা ছিল। কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকেন অভিনেতা। তাই তাঁর ধারেকাছে ঘেঁষতে পারেনি আততায়ীরা। তাই সলমনে ছেড়ে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে তারা খুন করে।  পুলিশ সূত্রে এমনই তথ্য সামনে এল এবার। (Salman Khan)

গত ১২ অক্টোবর, ছেলে জিশান সিদ্দিকির দফতরের বাইরে গুলিবিদ্ধ হন বাবা সিদ্দিকি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তিন আততায়ী বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে গুলি চালায়। দু'টি গুলি বুকে লাগে বাবা সিদ্দিকির। সলমন ঘনিষ্ঠ হওয়াতেই বাবা সিদ্দিকিকে খুন করা হল কি না, প্রশ্ন ওঠে সেই সময়। (Baba Siddiqui)

বাবা সিদ্দিকিকে খুনে অভিযুক্তরা জেরায় পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গিয়েছে। ধৃতরা জানিয়েছে, প্রথমে সলমনকে খুনের পরিকল্পনা ছিল তাদের। কিন্তু সলমন কড়া নিরাপত্তার ঘেরোটোপে থাকেন। তাই তাঁর কাছে ঘেঁষা সম্ভব হয়নি। এর আগে, ধৃতরা জানায়, সলমনের পানভেলের ফার্ম হাউসেও তারা রেকি করে। 

গত কয়েক বছর ধরে লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন। গত ১৪ এপ্রিল বান্দ্রায় তাঁর আবাসন, 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে'র বাইরেও এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনার দায়স্বীকার করে বিশ্নোই গ্যাং। ভিকি গুপ্ত এবং সাগর পাল নামের দুই যুবককে গুজরাত থেকে গ্রেফতার করা হয়। 

শুধু তাই নয়, গত কয়েক মাস ধরে লাগাতার হুমকিও পেয়ে চলেছেন সলমন। মোটা টাকা মুক্তিপণ চেয়ে হুমকি ফোন এসেছে পুলিশের কাছেও। লরেন্স বিশ্নোইয়ের ভাই বলে পরিচয় দিয়ে সলমনের কাছে ৫ কোটি টাকা দাবি করে এক যুবক। কৃষ্ণসার হরিণ মামলার উল্লেখ টেনে সলমনকে মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে বলেও শর্ত দেওয়া হয়। হুমকি পেয়েছেন শাহরুখ খানও।

লাগাতার এই হুমকির জেরে সলমনের নিরাপত্তা বেড়েছে। এতকিছুর সূচনা যদিও দু'দশ আগের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার দরুণ। 'হম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিংয়ের সময় সলমন এবং ছবির কলাকুশলীদের নাম জড়ায় বিশ্নোই সম্প্রদায়ের আরাধ্য কৃষ্ণসার হরিণ হত্যায়। যদিও অনেকের দাবি, হরিণ হত্যার মামলা অজুহাত। আসলে সলমনের কাছ থেকে মোটা টাকা আদায় এবং অপরাধ জগতে নাম কেনাই লক্ষ্য বিশ্নোই গ্যাংয়ের। গুজরাতের সবরমতী জেলে বসে লরেন্স গ্যাং চালাচ্ছে কী করে, সেই নিয়েও প্রশ্ন উঠেছে।  বাবা সেলিম খান জানিয়েছেন, সলমন কোনও অপরাধ করেননি। তাই কারও কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না। এর নেপথ্যে টাকার খেলা রয়েছে বলেও জানান সেলিম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Public Examination Bill : আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’
আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala Chaos: ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও
ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget