এক্সপ্লোর

Indian Fishermen Arrested:রামেশ্বরমের কাছ থেকে মোট ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার শ্রীলঙ্কার নৌসেনার

Sri Lankan Navy:রামেশ্বরমের কাছ থেকে মোট ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌসেনা। রামেশ্বরম মৎস্যজীবী সমিতির দাবি, পক প্রণালীত ডেফট দ্বীপপুঞ্জের কাছে মাছ ধরতে গিয়েছিলেন ওই ২৩ জন।

নয়াদিল্লি: রামেশ্বরমের কাছ থেকে মোট ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে (23 Indian Fishermen Arrested) গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌসেনা (Sri Lankan Navy)। রামেশ্বরম মৎস্যজীবী সমিতির দাবি, পক প্রণালীত ডেফট দ্বীপপুঞ্জের কাছে মাছ ধরতে গিয়েছিলেন ওই ২৩ জন। সমিতির কথায়, 'শ্রীলঙ্কার নৌসেনা এসে রামেশ্বরম থেকে ২৩ জনকে ধরে নিয়ে যায়। তদন্তের জন্য জাফনার ম্যালতি নৌসেনা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।'

খুঁটিনাটি...
গত মাসে, ১৮ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌসেনা। চোরাচালান করে এমন ২টি ভারতীয় ট্রলারও ধরা হয় বলে অভিযোগ। মন্নরে তলপড়ু পিয়েরে নিয়ে আসা হয়েছিল ধৃত মৎস্যজীবী ও ট্রলারদুটিকে। শ্রীলঙ্কার নৌসেনা যে ভাবে একের পর এক ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করছে, তা কেন্দ্রের পাশাপাশি তামিলনাড়ু সরকারের রক্তচাপও বাড়িয়েছে। গত বছর, জুলাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে যখন ভারত সফরে এলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়টি নিয়ে কথাও হয়েছিল বলে সূত্রের খবর। তার পরও তা থামছে কই? তবে শুধু শ্রীলঙ্কা নয়। এর আগে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতেও গ্রেফতার হয়েছিলেন একাধিক ভারতীয় মৎস্যজীবী। ২০২০ সালের ডিসেম্বর মাসেই যেমন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র হাতে গ্রেফতার হন ১৭ জন ভারতীয় মত্‍স্যজীবী। আটক হয় একটি ভারতীয় ট্রলার। তবে ট্রলারটি আদৌ প্রতিবেশী দেশের জলসীমায় ঢুকেছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।

বিজিবি-র হাতে...
মত্‍স্যজীবী সংগঠন সূত্রে সে বার খবর মিলেছিল, "এফবি শিবানী" নামে ট্রলারটি ১৭ জন মত্‍স্যজীবীকে নিয়ে কাকদ্বীপ থেকে রওনা দেয়। পরদিনই, অর্থাত্‍ সোমবার, ট্রলারটি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। গ্রেফতার করা হয় ট্রলারে থাকা সকল ভারতীয় মত্‍স্যজীবীকে। তাঁদের তুলে দেওয়া হয় বাংলাদেশের মোংলা পোর্ট থানার পুলিশের হাতে। মত্‍স্যজীবী সংগঠন সূত্রে খবর, মাঝ সমুদ্রে সম্ভবত, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ভারতীয় জলসীমানার মধ্যেই ট্রলারটি ভাসছিল। সেই সময় পূর্ব দিকে স্রোত থাকায় ট্রলারটি বাংলাদেশের দিকে ভেসে যেতে থাকে। তারপরই ট্রলারটি আটক করে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী। এই ঘটনায় আতঙ্কিত মত্‍স্যজীবীদের পরিজনরা। ভারতীয় মত্‍স্যজীবীদের দেশে ফেরাতে পদক্ষেপের জন্য সরকারের কাছে আবেদনও জানায় মত্‍স্যজীবী সংগঠনগুলি। 

আরও পড়ুন:ISI-র হয়ে চরবৃত্তির অভিযোগ, মস্কোয় ভারতীয় দূতাবাসের কর্মীকে গ্রেফতার উত্তরপ্রদেশ ATS-র

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ BJP-র
শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ BJP-র
Birthright Citizenship in US : আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
West Bengal News Live Updates: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? বিজেপি বিধায়কের নিশানায় 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? বিজেপি বিধায়কের নিশানায় 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী

ভিডিও

Kunal Ghosh - TMC News | হেয়ার স্ট্রিট থানায় হাজিরা কুণাল ঘোষের | ABP ANANDA
Suvendu Adhikari on Annapurna Yojana News | অন্নপূর্ণা ভাণ্ডারে কেউ বাদ যাবে না, আশ্বাস মুখ্যমন্ত্রীর | ABP ANANDA
Annapurna Yojana News | 'প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তাঁর গ্যারান্টি পূরণের দিকে আরও এগোলাম' | ABP ANANDA LIVE
TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget