এক্সপ্লোর

মন্দারমনিতে সমুদ্রে স্নানে গিয়ে তলিয়ে গেল এক যুবক, উদ্ধার হওয়া অপর সঙ্গীর মৃত্যু হাসপাতালে

মন্দারমনি: ফের মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনা। তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই যুবকের। পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শুভম অগ্রবাল এবং মহেশ ভাইয়া। স্থানীয় ও পুলিশের তৎপরতায় দু’জনকে উদ্ধার করা গেলেও, বাঁচানো যায়নি কাউকেই! পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে মন্দারমণি পৌঁছন হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা চারবন্ধু। শুভম অগ্রবাল, হিমাংশু শর্মা, হরষিত সিংহ এবং মহেশ ভাইয়া। এদের মধ্যে শুভম ভবানীপুরের এক বেসরকারি কলেজের ছাত্র। সকাল সাড়ে সাতটা নাগাদ সমুদ্রে স্নান করতে নামেন শুভম ও মহেশ। যদিও আরেক বন্ধু হরষিত পাড়েই দাঁড়িয়েছিলেন। সেইসময় হোটেলে জলখাবার খেতে যান হিমাংশু। স্থানীয়দের দাবি, সেইসময় জোয়ার থাকায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল। তাই হাওড়ার দুই যুবককে জলে নামতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তাঁরা তা শোনেননি! সমুদ্রে নামার মুখেই লাগানো রয়েছে সরকারি সতর্কীকরণের বোর্ড। অভিযোগ, তাকে পাত্তা না দিয়েই সমুদ্রে নেমেছিলেন হাওড়ার দুই যুবক। যার ফল হল মর্মান্তিক। এক স্থানীয় বাসিন্দা বলেন, স্রোত অনেক বেশি ছিল। নামতে বারণ করছিল। বলল আমরা সাঁতার কাটতে জানি। এরপরে একটা বড় ঢেউ আসে, তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধারে নামে পুলিশ। স্পিডবোট নিয়ে শুরু হয় তল্লাশি। কয়েক মিনিটের ব্যবধানে দু’জনকেই উদ্ধার করা হয়। যদিও, নিহতদের বন্ধুরা দাবি করেন, কোনও পুলিশ ছিল না, পর্যটকরাই উদ্ধার করে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শুভম অগ্রবাল ও মহেশ ভাইয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, বাড়িতে না জানিয়েই চার বন্ধু মন্দারমণিতে যায়। বন্ধু মহেশের বাড়িতে রাতে থাকবেন বলে বাড়ি থেকে রাত ১১টায় বেরিয়েছিলেন শুভম। মন্দারমণি পৌঁছয় রবিবার ভোরে। ঘটনার তদন্তে নেমেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। দুই যুবক মত্ত অবস্থায় জলে নেমেছিলেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

সেরা শিরোনাম

Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
WBSSE: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর

ভিডিও

Kunal Ghosh |
Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget