এক্সপ্লোর

Anindya Pulak Banerjee: 'মানুষ খেতে পাচ্ছে না, আমরা প্রতিবাদ করব না?', বিজেপি ছাড়ছেন অনিন্দ্যপুলক

কেউ ছাড়ছেন....তো কেউ ফিরছেন! BJP তে টানাটানি চলছেই।

কলকাতা:  বিজেপিতে ফের ভাঙনের সুর। দল ছাড়ার কথা সরাসরি জানিয়ে দিলেন এক সময় দিল্লি গিয়ে দলে যোগ দেওয়া অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় ( Anindya Pulak Banerjee)। আগেই বেসুরো হয়েছিলেন, এবার পাকাপাকি বিচ্ছেদের ঘোষণা। 

কেউ ছাড়ছেন....তো কেউ ফিরছেন! পেগাসাসকাণ্ড থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, মোদি সরকারের বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটেই দলত্যাগের কথা জানালেন বিজেপির এই তারকা মুখ।  বিজেপির অন্দরেও জোরাল হচ্ছে ক্ষোভের সুর। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়।

বছর দুই আগে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। মাঝে তাঁর গলাতেও শোনা গিয়েছিল ইয়াস আবহে তৃণমূলের হেভিওয়েটদের গ্রেফতারির সমালোচনা। এখন তাঁর গলাতেই পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রসঙ্গ। অনিন্দ্যপুলকএবিপিআনন্দকে বলেন, 'পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বাড়ছে, সেটা মেনে নেওয়া যায় না' । এছাড়াও স্পষ্ট দলে তেমন গুরুত্ব না পাওয়ার অভিমানও। 

২০১৯-এর লোকসভা ভোটের পর দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেওয়া অনিন্দ্যপুলক সম্প্রতি নারদকাণ্ডের তদন্তে সিবিআইয়ের তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেফতার নিয়েও, ফের প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার সকালে বিরোধীদের প্রাতরাশ বৈঠকেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়েও আলোচনা হয়। তার মধ্যেই এই ইস্যুতে বিজেপি ছাড়ার ঘোষণা করলেন অভিনেতা অনিন্দ্যপুলক।

এর আগে পেগাসাসকাণ্ডের প্রতিবাদে সংসদে তৃণমূলের সঙ্গে গলা মিলিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। যাঁর সঙ্গে বিজেপিতে যোগদানের আগে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দিন, অমিত শাহের সেই মঞ্চে দেখা গেছিল সুনীল মণ্ডলকেও। এখন অবশ্য বর্ধমান পূর্বের সাংসদ দাবি করছেন, তিনি তৃণমূলেই আছেন। 

বিজেপির অস্বস্তি বাড়িয়ে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয়ও। যদিও, সোমবার আবার জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর, অবস্থান পাল্টে, রাজনীতি থেকে দূরে থাকলেও, সাংসদ পদ না ছাড়ার কথা জানিয়েছেন তিনি!

কিছুদিন আগে দলের নির্দিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সৌমিত্র খানও। কিন্তু সেসব টানাপোড়েন সামলে তিনি এখনও দলেই। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী আবহে বিজেপির ঘরে টানাটানির পরিস্থিতিটা প্রকাশ্যে চলেই আসছে বারবার। 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
BJP News: বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget