এক্সপ্লোর

লক্ষ্য পড়ুয়াদের মনে আনন্দ দেওয়া, নতুন করে সেজে উঠেছে অশোকনগরের স্কুল

Ashoknagar Vidyasagar Bani Bhaban High School: পড়ুয়ারা যাতে ফের পড়ার আনন্দ খুঁজে পায়, সেটা নিশ্চিত করাই শিক্ষকদের লক্ষ্য।

সমীরণ পাল, অশোকনগর: করোনা আবহে দীর্ঘদিন বাড়িতে বসে থাকার ফলে মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের মনের জোর বাড়াতে অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাইস্কুল। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে স্কুল। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতেরও ব্যবস্থা করা হয়েছে। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। ফলে পড়ুয়াদের স্কুলে আসার অভ্যাস নষ্ট হয়ে গিয়েছে। তারা যাতে ফের পড়ার আনন্দ খুঁজে পায়, সেটা নিশ্চিত করাই শিক্ষকদের লক্ষ্য।

এ মাসের ১২ তারিখ থেকে চালু হয়েছে স্কুল। অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এই স্কুলের গেট থেকে শুরু করে ক্লাসরুম সাজিয়ে তোলা হয়েছে। প্রধান শিক্ষক মনোজ ঘোষ জানিয়েছেন, ‘করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এখনও সব ক্লাসের পড়ুয়াদের স্কুলে আসার অনুমতি নেই। এর ফলে মানসিকভাবে পিছিয়ে পড়েছে ছাত্র-ছাত্রীরা, হতাশা বাড়ছে তাদের মনে। ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্র-ছাত্রীরা ১২ ফেব্রুয়ারি থেকে কোভিড বিধি মেনে ক্লাস করতে শুরু করেছে। পরে বাকিরাও স্কুলে আসবে। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই আমরা অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাইস্কুল একটু অন্যরকমভাবে সাজিয়ে তুলেছি। ক্লাসরুমে থাকছে বিভিন্ন মনীষীদের বাণী সহ শিক্ষামূলক ছবি। প্রতিটি ক্লাসরুমে থাকছে সাউন্ড সেকশন। যেখানে টিফিন পিরিয়ড বা স্কুল শুরু হওয়ার আগে চলবে বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত। ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। গতিময় জীবন থেমে থাকে না। তাই দেওয়ালে আঁকা দূরপাল্লার ট্রেন। প্রতি মুহূর্তে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা দেওয়ালে আঁকা মনীষীদের বাণীর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মনে দাগ কাটবেন।’

এই স্কুলের সবজি বাগানেও রয়েছে অভিনবত্ব। করোনা আবহে যখন সবকিছু বন্ধ ছিল, তখন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মিলিত প্রচেষ্টায় তৈরি করেছেন সবজি বাগান। যে বাগানে উৎপাদিত সবজি ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে ব্যবহার করা হবে।

বিদ্যাসাগর বাণী ভবন হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকরা ক্লাসের সময়ও বদলে দিয়েছেন। ক্লাসের সময় বাড়িয়ে ৪৫ মিনিটের পরিবর্তে করা হয়েছে এক ঘন্টা। তবে বর্তমানে সারাদিনে ৮টির পরিবর্তে ৬টি করে ক্লাস হচ্ছে। স্কুলগেটে রাখা হয়েছে স্যানিটাইজার। সমস্ত রকম কোভিড বিধি মেনেই ছাত্র-ছাত্রী থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা স্কুলে প্রবেশ করছেন।

এখনও স্কুলে যাওয়ার সুযোগ না পেলেও, নতুন করে সেজে ওঠা স্কুল নিয়ে নিচু ক্লাসের পড়ুয়াদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সপ্তম শ্রেণীর ছাত্রী গার্গী ভট্টাচার্য, ছাত্র প্রীতম দে জানিয়েছে, ‘উঁচু ক্লাসের দাদা, দিদিদের থেকে শুনেছি নতুন করে স্কুল সাজানো হয়েছে। অধীর আগ্রহে তাই অপেক্ষা করছি কবে আমাদের জন্য উন্মুক্ত হবে ক্লাসরুম।’

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget