এক্সপ্লোর

লক্ষ্য অবৈধ নিধন রোখা, রাজ্যে গো-সুমারি করবে বিজেপি-সমর্থিত সংগঠন

কলকাতা: পশ্চিমবঙ্গে গাভী-সুমারি করার সিদ্ধান্ত বিজেপি সমর্থিত একটি সংগঠনের। গো-রক্ষা কমিটি নামে ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী ১ অগাস্ট থেকে তারা রাজ্যজুড়ে গরু গণনার কাজ শুরু করবে। লক্ষ্য হবে, মানুষের মধ্যে চেতনা বৃদ্ধি করা এবং গরু-নিধন রোধ করা। সংগঠনের তরফে জানানো হয়েছে, সুমারি প্রক্রিয়াটি দুভাগে হবে। প্রথমে দফার গণনা করে গরুর সংখ্যা নথিভুক্ত করা হবে। এরপর সেপ্টেম্বরে বকর-ঈদের পর ফের দ্বিতীয় দফার গণনা করা হবে। সংগঠনের দাবি, প্রতি বছর বকর-ঈদের সময় কয়েক হাজার গরুকে হত্যা করে বাংলাদেশে রফতানি করা হয়। কমিটির সভাপতি সুব্রত গুপ্ত জানান, যদি দেখা যায় কোনও গৃহস্থে ঈদের আগের ও পরের গণনায় গরুর সংখ্যায় পার্থক্য ধরা পড়ে, তাহলে তদন্ত করা হবে। সেখানে কোনও অসঙ্গতি ধরা পড়লে এফআইআর করা হবে। তিনি বলেন, এসব (বিপুল নিধন) বন্ধ করতে হবে। তাঁর মতে, এটা সত্যি যে এরাজ্যে গরু-নিধন নিষিদ্ধ নয়। তবে, নিধন করা হলেও তা যাতে নিয়ম মেনে হয়, তা খেয়াল রাখতে হবে। কি সেই নিয়ম? সুব্রতবাবু জানান, একটি গরুকে তখনই নিধন করা যায়, যখন তা ১৪ বছর পূর্ণ করেছে, কোনও রোগ নেই এবং সর্বোপরি গর্ভবতী নয়। এর জন্য একজন মেডিক্যাল আধিকারিককে দিয়ে নিধনের আগে গাভীটিকে পরীক্ষা করানো প্রয়োজন। কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই চার বছরের একটি গরুকেও অবলীলাক্রমে নিধন করে পাচার করা হয়। সুব্রতবাবু জানান, এই প্রসঙ্গে তিনি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীও চান গরু-পাচারে রাশ টানতে। সুব্রতবাবুর মতে, এই দেশ এবং এই রাজ্যের নাগরিক হিসেবে এটা সকলের কর্তব্য এই অন্যায়ভাবে গরু-নিধন রোধ করা। সুব্রতবাবুর দাবি, গত বছর বকর-ঈদের সময় তাঁরা অভিযান চালিয়ে কয়েক হাজার গরুর অবৈধ বেচা ও নিধন রুখেছিলেন। তিনি জানান, সংগঠনের সদস্যরা বাংলাদেশ সীমান্তের ওপর কড়া নজর রাখে, কারণ সেখাম দিয়েই অধিকাংশ অবৈধ গরু-পাচার হয়ে থাকে। এখানে বলে রাখা প্রয়োজন, এই সংগঠনের বহু সদস্যই বিজেপির সঙ্গে যুক্ত।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget