এক্সপ্লোর

Cattle Smuggling Scam: বিনয় মিশ্রকে ফেরার ঘোষণা করল আদালত, বাড়ির সামনে সিবিআইয়ের নোটিশ

সূত্রের খবর, একমাসের মধ্যে আত্মসমর্পণ না করলে যুব তৃণমূল নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সিবিআই। কয়লাপাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার খোঁজে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাল সিবিআই। গরু পাচারকাণ্ডে তিনবার তলব করা হলেও, এখনও সিবিআইয়ের সামনে হাজির হননি যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র ৷

প্রকাশ সিনহা, কলকাতা: গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রকে ফেরার ঘোষণা করল সিবিআইয়ের বিশেষ আদালত। শুক্রবার সিবিআইয়ের গোয়েন্দারা বিনয় বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দিয়ে যান। ফেরার ঘোষণার সঙ্গেই নোটিশে ২২ মার্চে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে বিনয় মিশ্রকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রর বাড়ি থেকে একাধিক ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। এর পর থেকেই সিবিআই গোয়েন্দারা একাধিকার হাজিরার নির্দেশ দিলে বিনয় মিশ্রর দেখা মেলেনি। 

সূত্রের খবর, একমাসের মধ্যে আত্মসমর্পণ না করলে যুব তৃণমূল নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সিবিআই। কয়লাপাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার খোঁজে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাল সিবিআই। গরু পাচারকাণ্ডে তিনবার তলব করা হলেও, এখনও সিবিআইয়ের সামনে হাজির হননি যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র ৷

ইতিমধ্যেই তাঁর নামে লুকআউট নোটিসও জারি করা হয়েছে।কিন্তু এখনও তাঁর খোঁজ না মেলায় এবার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রকে ফেরার ঘোষণা করল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। রাসবিহারীতে বিনয় মিশ্রতে বাড়িতে গিয়ে নোটিস টাঙিয়ে দেন সিবিআই অফিসাররা।

এক মাসের মধ্যে আসানসোলের বিশেষ আদালতে হাজিরা না দিলে বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সিবিআই। এদিকে কয়লাপাচারকাণ্ডে অভিযুক্ত ফেরার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালারও এখনও কোনও খোঁজ পায়নি সিবিআই। হন্যে হয়ে তাঁকে খুঁজেই চলেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, লালার নাগাল পেতে শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আসানসোল-সহ রাজ্যের আট থেকে দশটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই।

এদিন আসানসোলে লালা ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ী জয়দেব মণ্ডলের বাড়িতেও হানা দেয় তারা। পুরুলিয়ার নিতুড়িয়ায় লালার শ্বশুরবাড়িতেও চলে তল্লাশি। শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

সিবিআই সূত্রে খবর, যে কারখানায় কয়লা পাচার হত সেখানেও হানা দেন তদন্তকারীরা। ফেরার অনুপ মাঝি এখন কোথায়? সিবিআইয়ের কাছে এটা বড় প্রশ্ন ভোটের মুখে কয়লা ও গরু পাচারকাণ্ডে সিবিআই তদন্ত রাজনৈতিক মহলেও শোরগোল ফেলে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget