এক্সপ্লোর

নোট বাতিল ইস্যুতে মোদীকে তোপ, ব্যাঙ্কে রাখা টাকার সুরক্ষা নিয়েও প্রশ্ন মমতার

বাঁকুড়া: নোট বাতিল ইস্যুতে ফের কেন্দ্রের মোদী সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এরফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সরকার সেই সমস্যার কথা বুঝছে না। এক জনসভায় মমতা বলেছেন, ভেনেজুয়েলাতেও নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু মানুষের অসুবিধার কথা ভেবে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। কিন্তু মোদী সরকার তো কারুর কথা কানে তুলতেই নারাজ। এটা বোবা-কালার সরকার। তৃণমূল নেত্রী বলেছেন, সাধারণ মানুষও সমস্যার কথা বুঝেছেন, অবুঝ শুধু প্রধানমন্ত্রী। তিনি কখন বুঝতে পারবেন, জানি না। যতদিন বুঝবেন ততদিনে দেশে দুর্ভিক্ষ লেগে যাবে, দেশটার সর্বনাশ হয়ে যাবে। মমতা বলেছেন, লোকজন তাঁদের টাকা তুলতে পারছেন না। সেই টাকা সুরক্ষিত রয়েছে কিনা, তাও জানা নেই। ডিজিটাল অর্থনীতির পক্ষে সওয়ালের জন্য কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। তিনি বলেছেন, কেন্দ্র বলছে-এই অ্যাপ, এই মোবাইল কিনতে। সাধারণ মানুষকে ওসব কথায় কর্ণপাত না করার আর্জি জানিয়ে বলেছেন, এসব কথা শুনলে ফকির হয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে নিজেকে ‘ফকির’ বলে যে দাবি করেছেন, সেই দাবিকেও এদিন কটাক্ষ করেছেন মমতা। তিনি বলেছেন, ফকিরের মানে কী? লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নিজেকে ‘চাওয়ালা’ বলতেন। এখন তিনি কোটিপতি বলে দাবি করেছেন মমতা। মমতা বলেন, বলা হচ্ছে, ১০০ দিনের কাজের টাকা পেটিএম না করলে পাওয়া যাবে না। কিন্তু গরিব লোকের রক্ত চুষে সেই টাকায় কমিশন নেওয়া যাবে না। তিনি বলেন, এভাবে ডিজিটাল লেনদেনের নামে সরকারের কমিশন নেওয়া বন্ধ করা উচিত। মানুষ কোথায় টাকা রাখতে তা সরকার ঠিক করে দিতে পারে না বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget