এক্সপ্লোর

লোকাল ট্রেন পরিষেবা চালুর অনুরোধ জানিয়ে ফের রাজ্যকে চিঠি পূর্ব রেলের

এর আগেও গত ১৩ জুন একই অনুরোধ জানিয়ে রাজ্যকে রেল চিঠি দিয়েছিল।

কলকাতা: লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার অনুরোধ জানিয়ে ফের রাজ্য সরকারকে চিঠি দিল পূর্ব রেল। তবে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, কোভিড পরিস্থিতিতে এখই সেই ছাড়পত্র দিতে রাজি নয় সরকার। এর আগেও গত ১৩ জুন একই অনুরোধ জানিয়ে রাজ্যকে রেল চিঠি দিয়েছিল। 

রেলের স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার ধুন্ধুমার বাধে শিয়ালদা-বারুইপুর শাখার মল্লিকপুর স্টেশনে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। বুধবার একই দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয়  সোনারপুর স্টেশন। এই পরিস্থিতিতে পরিষেবা স্বাভাবিক করার দাবিতে এদিন ফের রাজ্যকে চিঠি দিল রেল। 

সূত্রের খবর, সেই চিঠিতে বলা হয়েছে, স্টাফ স্পেশালে বিভিন্ন পেশার লোকজন উঠছেন। ফলে ভিড় বাড়ছে। কোভিড বিধি মানা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে আরও বিভিন্ন মানুষজন ট্রেনে যেতে চাইছেন। যার জন্য মাঝে মধ্যে আইনশৃঙ্কলার সমস্যা তৈরি হচ্ছে। তাই রাজ্য যদি অনুমতি দেয়, তাহলে লোকাল ট্রেন স্বাভাবিক করা দরকার। 

রেলের এই প্রস্তাব মানতে রাজ্য এখনই রাজি নয় এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, আগে কোভিড কমাতে দিন। এসবে সমস্যা হবে, এটা তো জানা কথা। এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে। তাও তো দোকানপাট চালু করা আছে। অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। সব্জি বিক্রেতারা গাড়িতে করেও আসতে পারছেন।

করোনা আবহে রাজ্যে ৩০ জুন পর্যন্ত কার্যত লকডাউন। বন্ধ লোকাল ট্রেন। কর্মীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। সেই স্টাফ স্পেশালে রেলের কর্মী ছাড়াও স্বাস্থ্য, ব্যাঙ্ক, পুরকর্মীরাও যাতায়াতের সুযোগ পাচ্ছেন। সেই স্টাফ স্পেশালেই উঠতে দেওয়ার দাবিতে বিভিন্ন স্টেশনে বিক্ষোভ সাধারণ যাত্রীদের। যাকে কেন্দ্র করে মাঝেমধ্যে অশান্তির ঘটনাও ঘটছে।  

এ বছর প্রথম দফার কার্যত লকডাউনের মেয়াদ ফুরনোর আগে, গত ১৩ জুন পরিষেবা স্বাভাবিক করার অনুরোধ জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল পূর্ব রেল।  বৃহস্পতিবারও প্রায় একই বয়ানে চিঠি দিল রেল। 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget