এক্সপ্লোর

Laketown Fire: ফের আগুন আতঙ্ক লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে

দমকলের ২ টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

কলকাতা: শুক্রবারের আগুন আতঙ্কের রেশ কাটতে না কাটতেই লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে ফের আগুন আতঙ্ক। রবিবার দুপুরে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় সিনেমা হলের তিন তলা থেকে। এরপর দমকলের ২ টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার দুপুর। ঘড়ির কাঁটায় ২ টো ৩০। এ দিন হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় লেকটাউনের মিনি জয়া সিনেমা হলের তিনতলা থেকে। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। স্থানীয়দের দাবি, আগুন নিয়ন্ত্রণে এলেও তৃতীয় তলে পকেট ফায়ার ছিল। সেখান থেকেই রবিবার ধোঁয়া বেরোতে থাকে। 

শুক্রবার রাতের বিধ্বংসী আগুনের ছবি এখনও স্পষ্ট। আতঙ্কের রেশ কাটেনি এখনও। আর তার মধ্যেই ফের আতঙ্ক ছড়াল। সিনেমা হলের এক কর্মী জানাচ্ছেন, 'ওপরে ধোয়া দেখা গিয়েছে, কাল ফরেন্সিক এসেছিল, আমাদের তো সব শেষ হয়ে গেল। কী করে চলবে।' 

শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ আগুন লাগে লেকটাউন মিনি জয়া সিনেমা হলে। ভয়াবহ আগুনে সিনেমা হলের তিন এবং চার তলা ভস্মীভূত হয়ে যায়। এ দিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। এরপর আগুন বাড়িতে থাকায়  পরে প্রায় ১৫টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। 

শুক্রবার রাতে বন্ধ সিনেমা হলের ৪ তলায় আগুন লাগে। সিনেমা হলের ইলেক্ট্রিশিয়ান জানান, ওপরে একজন নিরাপত্তারক্ষী এবং তাঁর স্ত্রী থাকতেন। তাঁরা আহত হয়েছেন। কার্যত ভষ্মীভূত হয়ে গিয়েছে সিনেমা হল।

এদিন প্রথমে আগুনের লেলিহান শিখা নজরে আসে নিচে থাকা এক নিরাপত্তারক্ষীর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। গোটা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন করে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। নিরাপত্তারক্ষীর স্ত্রী আগুনে অনেকটাই আহত হয়েছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখন তিনি স্থিতিশীল।

শুক্রবার রাতের ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মিনি জয়া সিনেমা হলের পার্শ্ববর্তী একটি পার্লারও।  তবে শুক্রবারের আগুন আতঙ্ক কাটতে না কাটতেই ফের আগুন দেখতে পাওয়ায় উত্তেজনা ছড়ায়। সব মিলিয়ে মিনি জয়া সিনেমা হলে আগুন আতঙ্ক পিছু ছাড়ছে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget