এক্সপ্লোর

অর্থমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার, আমার বেলায় হল না কেন, ট্যুইটে ক্ষোভ রাজ্যপালের

এবার বাজেট অধিবেশনের সম্প্রচার নিয়ে সংঘাতে রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করলেন বিধানসভায়। অর্থমন্ত্রীর বাজেট পেশের সরাসরি সম্প্রচার দেখা গেল টেলিভিশনে।

কলকাতা: এবার বাজেট অধিবেশনের সম্প্রচার নিয়ে ফের রাজ্য সরকারের সঙ্গে  সংঘাতে রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করলেন বিধানসভায়। অর্থমন্ত্রীর বাজেট পেশের সরাসরি সম্প্রচার দেখা গেল টেলিভিশনে। এই ঘটনা নিয়েই ট্যুইট মারফত্ রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল। তিনি বলেছেন, অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচারিত হল। অথচ, গত সাত ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ সম্প্রচার করা হয়নি। উল্লেখ্য, বাজেট অধিবেশনের শুরুর আগে রাজ্যপালের বক্তব্য ঘিরে নবান্ন ও রাজভবনের সংঘাতের আশঙ্কা দানা বেঁধেছিল। বাজেট অধিবেশনে সংশ্লিষ্ট রাজ্য সরকারের দেওয়া লিখিত ভাষণই সাধারণত পাঠ করেন রাজ্যপালেরা। এত দিন ধরে চলে আসা সেই প্রথায় তিনি পরিবর্তন ঘটাবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন, রাজ্যপালের ভাষণের মাধ্যমে সরকার নিজের নীতি নিয়ে কথা বলতেই পারে। কিন্তু তার উপর ‘টিপ্পনী’ দেওয়ার অধিকার রয়েছে তাঁর। প্রয়োজনে বিধানসভায় দাঁড়িয়ে নিজের মতামত এবং পর্যবেক্ষণ জানাবেন তিনি। তাঁর এই ঘোষণা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে, তাহলে কি ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে সঙ্ঘাতের পথে যেতে চলেছেন রাজ্যপাল? কিন্তু শেষপর্যন্ত অবশ্য সরকারের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটেননি রাজ্যপাল। রাজ্য সরকারের দেওয়া লিখিত ভাষণই হুবহু পাঠ করে শোনান তিনি। তবে এ বার রাজ্যপালের ভাষণের সময়ে অধিবেশনে প্রবেশ নিষিদ্ধ ছিল ক্যামেরার। ভাষণ দেওয়ার পর বিধানসভা চত্বরে সৌজন্য ও সৌহার্দ্যের আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছিল তাঁকে। এদিন অর্থমন্ত্রীর বাজেট ভাষণের পর টেলিভিশন সম্প্রচার নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল। তাঁর ট্যুইট, ‘রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর ভাষণ সরাসরি সম্প্রচার করা হল। কিন্তু ১৭৬ ধারায় রাজ্যপালের ভাষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্প্রচার হল না,সংবাদ মাধ্যমকেও দূরে রাখা হল।রাজ্যের মানুষের উপরেই বিচারের ভার দিলাম’।

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget