এক্সপ্লোর

দিনভর একাধিক হাসপাতালে ঘুরে হয়রানি, রাতে মৃত্যু করোনা আক্রান্ত তরুণের

একাধিক হাসপাতালে ঘুরে করোনা আক্রান্তর মৃত্যু।একের পর এক হাসপাতাল থেকে ফেরানোর অভিযোগ।দিনভর হয়রানির পর মৃত্যু ইছাপুরের তরুণের।কামারহাটি ইএসআই, সাগরদত্ত হাসপাতাল থেকে ফেরানোর অভিযোগ।ফেরানোর অভিযোগ একটি নার্সিংহোমের বিরুদ্ধেও।

কলকাতা: একাধিক হাসপাতালে ঘুরে করোনা আক্রান্তর মৃত্যু।একের পর এক হাসপাতাল থেকে ফেরানোর অভিযোগ।দিনভর হয়রানির পর মৃত্যু ইছাপুরের তরুণের।কামারহাটি ইএসআই, সাগরদত্ত হাসপাতাল থেকে ফেরানোর অভিযোগ।ফেরানোর অভিযোগ একটি নার্সিংহোমের বিরুদ্ধেও।লালবাজারের হস্তক্ষেপে কলকাতা মেডিক্যালে স্থানান্তর করা হয়। কিন্তু মেডিক্যালেও দীর্ঘক্ষণ ফেলে রাখার অভিযোগ। শুক্রবার দিনভর হয়রানির পর রাতেই মৃত্যু হয় তরুণের। পরিবারের অভিযোগ, শ্বাসকষ্ট অনুভব করায়  শুক্রবার   সকালে তরুণকে ইএসআই কামারহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের বলা হয় যে, ওই তরুণের সুগার খুব বেশি রয়েছে। তাই এখানে চিকিত্সা হবে না। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে  যেতে বলা হয়। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় তাঁদের। শেষপর্যন্ত পুলিশের সঙ্গে যোগাযোগের পর নার্সিহোমে রক্ত সংগ্রহ করে কিছুক্ষণ পরে এসে জানানো হয় , তরুণ করোনা আক্রান্ত। তাই এখানে ভর্তি করা যাবে না।  তাঁদের কামারহাটি ইএসআই হাসপাতালে ফিরে যেতে বলা হয়। কিন্তু সেখান থেকে তাঁদের সাগর দত্ত মেডিক্যাল হাসপাতালে যেতে বলা হয়। কিন্তু সেখানে দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়। পরিবারের অভিযোগ, তাঁদের বলা হয় যে, এখানে  বেড নেই। ফের ইএসআই কামারহাটিতে ফিরে যেতে বলা হয়। ইএসআই কামারহাটিতে গিয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন। পরিবারের দাবি, লালবাজারে যোগাযোগ করার পর পুলিশের সহযোগিতায় কলকাতা মেডিক্যাল কলেজে রোগীকে নিয়ে আসেন তাঁরা।কিন্তু পরিবারের অভিযোগ, সেখানেও ভোগান্তির শেষ হয়নি।  মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে চরম হয়রানির মুখে পড়তে হয় বলে অভিযোগ।  সেখানে জানানো হয়, বেড নেই। দীর্ঘ অপেক্ষার পর যখন তরুণীর মা তর্কবিতর্ক করতে থাকেন এবং  চরম পদক্ষেপের হুমকি দেন, তখন একজন এসে জানান যে, ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। তরুণের বাবার অভিযোগ, তাঁদের সন্তানকে তাঁরাই স্ট্রেচারে করে ওয়ার্ডে নিয়ে যান। কোনও স্বাস্থ্য কর্মী এগিয়ে আসেননি বলে অভিযোগ। রাতে ওই তরুণের মৃত্যহয়। পরিবারের অভিযোগ, এ রকম হয়রানির শিকার না হলে তাঁদের পরিবারের  একমাত্র সন্তান, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা পরীক্ষার্থীর এভাবে মৃত্যু হত না। কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিষয়টি নিয়ে খোঁজখবর করে দেখা  হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির

ভিডিও

Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget