এক্সপ্লোর

দিল্লি চলোর ডাক, বিজেপির টার্গেট বাংলা হলে তৃণমূলের লালকেল্লা: মমতা

দুর্গাপুরও পুরুলিয়া: ত্রিপুরা জয়ের পর বাংলা দখলের কথা বলায় বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, ওদের টার্গেট বাংলা হলে তৃণমূলের টার্গেট লালকেল্লা। এদিন ‘দিল্লি চলোর’ ডাকও দেন তৃণমূলনেত্রী। ত্রিপুরা জয়ের পর থেকে বিজেপির সবার মুখে মুখে ঘুরছে একটাই নাম বাংলা। গত পরশু ত্রিপুরায় বিপুল জয়ের পর সেখানকার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল দেওধর বলেন, মমতা নাম করেছিল কারণ সিপিএমকে হারিয়েছিল। আমরা ত্রিপুরায় কোয়ালিফাই রাউন্ডি জিতেছি। এবার বঙ্গ। সোমবার, তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আগে করে দেখাও, তারপর বাংলার দিকে তাকাও। কোনওদিন বাংলা মাথা নত করে নি, করবে না। বাংলা সবাইকে পথ দেখায়। মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বলে ওদের টার্গেট বাংলা। আমাদের টার্গেট দিল্লির লালকেল্লা। চলো দিল্লি চলো। আগামীতে বাংলা দেশ জয় করবে, বিশ্ব জয় করবে। বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, মানুষকে মানুষ তৈরি করতে হয়। ‘মানুষ গড়ে তোলা আমাদের কাজ, দাঙ্গা করা আমাদের কাজ নয়। বাংলায় রক্তের হোলি খেলতে দিই না। বাংলায় দাঙ্গা করতে দেব না। হামলা করলে সামলে নেব। এপ্রসঙ্গে তিনি তৃণমূলের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন। বলেন, আমাদের কাজ মানুষের পাশে থাকা। ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে। কৃষিজমির খাজনা মকুব করে দিয়েছি। কৃষিজমি মিউটেশন করতে গেলেও পয়সা লাগবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার ২ টাকা কেজি দরে চাল, গম দেয়। এর জন্য সরকারকে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়। রাজ্য সরকার বিনা পয়সায় চিকিৎসা দেয়। এদিন নাম না করে নীরব মোদী প্রসঙ্গ নিয়েও সুর চড়ান মমতা। বলেন, গরিব মানুষ ভাবত ব্যাঙ্কে টাকা অনেক নিরাপদ। গরিব মানুষের টাকা লুঠ করে নির্বাচনে বাজিমাত করবে, এসব চলবে না। গরিব মানুষকে কেনা যায় না। উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারাই আগামীতে ভারতবর্ষকে পথ দেখাবেন। বাংলা কিছু চায় না, বাংলা চায় দেশ ভাল থাকুক।

সেরা শিরোনাম

Agnimitra On Indranil Sen Arrested:
"আমার খারাপ লাগে কারণ ইন্দ্রনীল সেনের গান আমার আগে খুবই ভাল লাগত..", প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারিতে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Kolkata Police: কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
Cyclone Arnab Update: গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব', তুমুল ঝড়-বৃষ্টি আজ রাজ্যের এই অংশে
গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব', তুমুল ঝড়-বৃষ্টি আজ রাজ্যের এই অংশে
Indranil Sen Arrested:
"MLA হলে কি গ্রেফতার হতেন ?" ইন্দ্রনীল সেনের গ্রেফতারিতে বড় প্রশ্ন শতরূপের, কী প্রতিক্রিয়া সুজনের ?

ভিডিও

Kunal Ghosh |
Purulia Cow Smuggling | SUV-তে গরু ঢুকিয়ে পাচারের চেষ্টা, বানচাল করল পুলিশ। #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়
Cyclone Arnab | ঘূর্ণিঝড় 'অর্ণব' পরিণত গভীর নিম্নচাপে। এগোচ্ছে ছত্তীসগঢ়ের দিকে | #abpananda
Tehatta Cyber Fraud | সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার সহ ৮ জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget