এক্সপ্লোর

ফের রহস্যমৃত্যু বিজেপি কর্মীর, কাল ১২ ঘন্টা পুরুলিয়া বনধের ডাক, মমতাকে নিশানা অমিত শাহের

পুরুলিয়া: বলরামপুরে দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিল রাজ্য প্রশাসন। এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা বলেছেন, দুটি মৃত্যুর নেপথ্যেই ষড়ষন্ত্র রয়েছে বলে সন্দেহ। বহিরাগতদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ১৮ বছরের বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ৩ দিন পর আজ সকালে পুরুলিয়ার বলরামপুরেই রহস্যজনক পরিস্থিতিতে উদ্ধার হয় স্থানীয় এক বিজেপি নেতার দেহ। মৃতের নাম দুলাল কুমার। হাইটেনশন তারের টাওয়ার থেকে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাদের মতে, পর পর এমন ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকে ছাড়িয়ে গিয়েছে। কাল ১২ ঘন্টার পুরুলিয়া বনধ ডেকেছে তারা। বিজেপি সভাপতি অমিত শাহ ফের পুরুলিয়ায় দলীয় কর্মীর খুনের অভিযোগকে অস্ত্র করে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ বলে দাবি করেছেন। ট্যুইট করে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের বলরামপুরে আরও এক বিজেপি কার্যকর্তা দুলাল কুমার খুন হয়েছেন জেনে খুবই খারাপ লাগছে। পশ্চিমবঙ্গে এমন ধারাবাহিক নৃশংসতা, হিংসা লজ্জাজনক, অমানবিক। রাজ্যে আইনশৃঙ্খলা বহাল রাখায় পুরোপুরি অসফল মমতা ব্যানার্জির সরকার। নিহতের পরিবারকে জানাই আমার গভীরতম শোক, সমবেদনা। অসংখ্য বিজেপি কার্যকর্তার সঙ্গে আমিও দুলাল কুমারের পরিবারের শোকে সমব্যথী। ওর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন ঈশ্বর। দুলাল কুমারের বয়স ছিল বছর তিরিশ, তিনি স্থানীয় ডাভা গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর পরিবার জানিয়েছে, গতকাল বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে সন্ধেয় বাড়ি ফেরেন দুলাল। রাতে ব্যক্তিগত কাজে বাইক নিয়ে বেরিয়ে যান। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। রাতে ফোন করা হলে ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর রাতেই গ্রামের একটি পুকুরের ধার থেকে দুলালের বাইক উদ্ধার হয়। আজ ভোরে গ্রামের অদূরে হাইটেনশন তারের টাওয়ারে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Suvendu Adhikari: ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget