এক্সপ্লোর

দেখুন: ধারের মাত্র ১,৫০০ টাকা ফেরত চাওয়ায় গায়ে আগুন

হাওড়া: ধারের মাত্র দেড় হাজার টাকা ফেরত চাওয়ায় পুড়িয়ে মারার চেষ্টা। এমনই ঘটনা ঘটল হাওড়ার ঘুসুড়িতে! মাথা থেকে কোমর পর্যন্ত পুরোটাই চলে গিয়েছে আগুনের গ্রাসে! দাউ দাউ করে জ্বলছে শরীর! সেই অবস্থাতেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। বুধবার রাতে, হাড়হিমরা করা এই দৃশ্যের সাক্ষী রইল হাওড়ার ঘুসুড়ির জয়বিবি রোডের বাসিন্দারা। কিন্তু, কেন এমনটা ঘটল জানেন? মাত্র দেড় হাজার টাকার জন্য!! গোটা ঘটনার ছবি ধরা পড়েছে এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরায়।  ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ঘুসুড়ি এলাকার বাসিন্দা সুরেন্দ্র সাউ নামে এক ব্যক্তির কাছ দেড় হাজার টাকা পেতেন সুখু সাউ নামে এক ব্যক্তি। বুধবার, টাকা চাইতে গেলে সুরেন্দ্রর সঙ্গে বচসা বেধে যায় সুখুর। অভিযোগ, এরপরই সুখুর গায়ে আগুন ধরিয়ে দেন সুরেন্দ্র। প্রাণে বাঁচতে, কী করবেন বুঝতে না পেরে, জ্বলন্ত শরীরেই রাস্তায় বেরিয়ে পড়েন সুখু সাউ। বুধবার রাতে, স্থানীয় বাসিন্দারাই সুখু সাউকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাঁরাই এগিয়ে আগুন নেভান। হাওড়া সিটি পুলিশের কমিশনার ডি পি সিংহ জানিয়েছেন,ঘটনার তদন্ত চলছে। সুখু সাউয়ের পারিবারিক বিবাদ চলছিল, তিনি স্ত্রীর সঙ্গে থাকতেন না বলে জানা গিয়েছে। গোটা ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। হাওড়া জেলা হাসপাতালে এখন মত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুখু সাউ। চিকিত্সকরা জানিয়েছেন, শরীরে ষাট শতাংশ অংশ পুড়ে গিয়েছে। কিন্তু, দেড় হাজার টাকার জন্য কীভাবে একজনের গায়ে এভাবে আগুন লাগিয়ে দিতে পারে কেউ? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget