এক্সপ্লোর

বাড়িতে খুন মা-মেয়ে, খাটের তলায় লুকিয়ে রক্ষা শিশুপুত্রর, পাইপ বেয়ে দোতলা থেকে নেমে আহত ব্যবসায়ী, ঘটনা ঘিরে রহস্য

জলপাইগুড়ি: মাঝরাতে জোড়া খুন! ব্যবসায়ীর ঘরে মিলল স্ত্রী ও মেয়ের রক্তাক্ত দেহ! খাটের তলা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার ৭ বছরের ছেলে! বুধবার রাতের এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, রাত ১টার কিছু পরে, ব্যবসায়ী অভিনন্দন সাহার চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। তাঁদের দাবি, ঘরে ডাকাত পড়েছে বলে দোতলার বারান্দা থেকে চিৎকার করছিলেন ব্যবসায়ী। হাতে ছিল ধারাল অস্ত্র। এক প্রত্যক্ষদর্শী জানান, সাদা জামা, রক্তাক্ত অবস্থায় চিৎকার করছিলেন ব্যবসায়ী, হাতে ধারাল দা -এর মতো কিছু ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ আধিকারিকেরা। সদর দরজা ভেঙে বাড়িতে ঢোকেন তাঁরা। এরপর দোতলার ঘরে গিয়ে তাঁরা দেখতে পান, বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর স্ত্রী রীতার রক্তাক্ত দেহ। ১০ বছরের মেয়ে পায়েল পড়েছিল মেঝেতে! খাটের তলায় লুকিয়ে ছিল ব্যবসায়ীর ৭ বছরের ছেলে! রাতেই আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হাতেও গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে। কিন্তু, ধন্দ ছড়িয়েছে একাধিক বিষয়ে। ব্যবসায়ীর বাড়ির সদর দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তাহলে কীভাবে বাড়িতে ঢুকল দুষ্কৃতীরা? পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়িতে প্রায় ৫ লক্ষ টাকা পাওয়া গেছে। প্রশ্ন উঠছে, দুষ্কৃতীরা কেন কিছু নিয়ে গেল না? তবে কি কারণে খুন? ব্যবসায়িক দ্বন্দ্ব? নাকি অন্য কিছু? ঘটনা জানতে এখন পুলিশের ভরসা মৃতের ৭ বছরের ছেলে! কিছুটা সুস্থ হলে ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সবমিলিয়ে জোড়া খুনে ঘনীভূত রহস্য!

সেরা শিরোনাম

Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
Mahua Moitra: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget