এক্সপ্লোর

Covid Guidelines: গঙ্গাসাগরের পর এবার রাজ্যে অন্য মেলাতেও ‘ছাড়’, নতুন নির্দেশিকা জারি রাজ্য সরকারের

New Covid Guidelines: করোনা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মেলা সহ আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে।

সুমন ঘড়াই, কলকাতা: তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু। বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য বিধি শিকেয় তুলে আজও গঙ্গাসাগরে জনজোয়ার। এরই মধ্যে করোনা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মেলা সহ আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত এই ছাড় বহাল থাকবে। তবে আপাতত বন্ধ থাকছে স্কুল-কলেজ। ট্রেনও চলবে ১০টা পর্যন্ত। আগের নিয়ম ও নিষেধাজ্ঞা জারি রাখা রয়েছে। তবে কয়েকটা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। 

কী জানান হয়েছে নয়া নির্দেশিকায়?

  • গঙ্গাসাগরের পর এবার রাজ্যে অন্য মেলাতেও ‘ছাড়’, 
  • সঠিক করোনা বিধি মেনে খোলা জায়গায় করা যাবে মেলা, 
  • বিয়ের অনুষ্ঠানেও ২০০ জনের উপস্থিতিতে ছাড়পত্র, 
  • ২০০ জন অথবা অনুষ্ঠান গৃহের ৫০% উপস্থিতিতে ছাড়। 

এদিকে, পয়লা মাঘের সকালে গঙ্গাসাগরে পুণ্যস্নান চলছে। দূরত্ব বিধি উধাও। পুণ্যার্থীদের মুখে নেই মাস্ক। প্রশ্ন করতেই অজুহাত খাড়া করছেন তাঁরা। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাইকে অনবরত প্রচার করছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষণ নেই। পুলিশ কার্যত দর্শকের ভূমিকায়।     

আরও পড়ুন, ‘করোনা পরীক্ষার ফল পজিটিভ হলেই থাকতে হবে আইসোলেশনে’, সংশোধিত নির্দেশিকা স্বাস্থ্য দফতরের         

অন্যদিকে, রাজ্যে যে হারে করোনা বাড়ছে, সেই আবহে পুরভোট (Municipal Election) পিছনো যায় কি না তা জানতে চেয়ে শুক্রবারই রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) জানিয়েছিল হাইকোর্ট (Highcourt)। সূত্রের খবর, রাজ্য সায় দেওয়ার পরই কমিশনের তরফে জানান হয়েছে যে করোনার কারণে ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে ৪ পুরনিগমের ভোট।  ২২ জানুয়ারির বদলে ১২ ফেব্রুয়ারি পুরভোট হবে। ১৫ ফেব্রুয়ারি হবে ভোটের ফলপ্রকাশ।                                                                                                                

এমনিতেই কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভা এলাকায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ২৯ থেকে বাড়িয়ে ৪৪ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র লেক থানা এলাকাতেই নতুন করে ৬টি কনটেনমেন্ট জোন তৈরি হয়েছে। এদিন পুলিশ সেখানে গিয়ে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেয়। যদিও ফিরহাদ হাকিম বলেন, পুলিশ দিয়ে নয়। মানুষকে বুঝিয়েই করোনা বিধি পালনে অনুরোধ করা হবে। 

সেরা শিরোনাম

Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget