এক্সপ্লোর

অনলাইনে চাকরির টোপ দিয়ে ডেকে বাইক ছিনতাই নিউটাউনে! গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে চাকরির টোপ দেয় সুদীপ্ত। বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন বরানগরের এক যুবক।

রঞ্জিত সাউ ও প্রকাশ সিনহা, কলকাতা: চাকরির টোপ দিয়ে ডেকে এনে বাইক ছিনতাইয়ের অভিযোগ। নিউটাউন থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ধৃত সুদীপ্ত সরকার হাতিয়াড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে চাকরির টোপ দেয় সুদীপ্ত। বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন বরানগরের এক যুবক। অভিযোগ, গত ১০ জুন চাকরি দেওয়ার নামে তাঁকে নিউটাউনে ডেকে পাঠিয়ে, ভুল বুঝিয়ে বাইকের চাবি হাতিয়ে নেয় অভিযুক্ত। প্রাথমিকভাবে নিজে খোঁজ করার পরও কোনও খোঁজ না পেয়ে শেষমেশ গতকাল নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই চাকরিপ্রার্থী। তার ভিত্তিতে গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। আজ তাঁকে তোলা হয় বারাসত আদালতে। 

ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইট খুলে চাকরি আছে বলে বিজ্ঞাপন দেয় এই দুষ্কৃতী। সেই বিজ্ঞাপন দেখে সুদীপ্ত মণ্ডল নামে বরাহনগরের ওই বাসিন্দা যোগাযোগ করেন। এর পর তাঁকে নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সামনে আসতে বলা হয়। সেই মতো ১০ জুন বিকেলে কনভেনশন সেন্টারের সামনে আসেন ওই ব্যক্তি তখন ওই দুষ্কৃতী তাঁকে জানান, এই গেটে নয় পিছনের গেটে যেতে হবে। বাইক ওই জায়গায় থাকলেও কোনও অসুবিধে নেই বলেও আশ্বাস্তও করা হয় ওই যুবককে। 

এর পর কথা মতো পিছনের গেটে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই যুবককে জানানো হয় ওই জায়গায় বাইক রাখা যাবে না, সরাতে হবে। অভিযোগকারীর কাছ থেকে বাইকের চাবি চায় দুষ্কৃতীরা। সেই বাইক আনতে যাওয়ার নাম করে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর প্রায় ১ মাস বাইকের খোঁজে এলাকায় ঘুরে বেড়ান ওই যুবক। বাইক না পেয়ে অবশেষে গতকাল নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সুদীপ্ত সরকারকে। উদ্ধার হয়েছে বাইকও। আজ অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

সেরা শিরোনাম

Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
TMC News: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা "....করা যাবে না" ?

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget