এক্সপ্লোর

Congress Raj Bhawan Protest: পেগাসাসকাণ্ড রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, গ্রেফতার কয়েকজন

A number of Congress workers and supporters arrested for protesting in front of Raj Bhawan. বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক গ্রেফতার।

কলকাতা: পেগাসাসকাণ্ড রাজভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের। বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক গ্রেফতার।

অন্যদিকে, সপ্তাহের প্রথম দিনই চমক। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের সমর্থনে ট্র্যাক্টর চালিয়ে সংসদের পথে রাহুল গাঁধী। সংসদের সামনে বিজয় চকে আটকায় পুলিশ। আটকে দেওয়া হয় কংগ্রেস নেতাদের। স্লোগান দিতে শুরু করেন তাঁরা। পরে রণদীপ সুরজেওয়ালা-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। 

পেগাসাস ইস্যুতে জাতীয় রাজনীতি বেশ কয়েকদিন ধরেই তোলপাড়। পেগাসাস-বিতর্কে আজও সংসদে সরব হয় তৃণমূল। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন আড়িপাতাকাণ্ডে সংসদে গঠনমূলক আলোচনার দাবিকেই প্রাধান্য দেওয়া হবে। এই বিতর্কে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূল। বাদল অধিবেশনে পেগাসাস নিয়ে অচলাবস্থা কাটাতে কেন্দ্রীয় সরকার কোনও উদ্যোগই নিচ্ছে না বলে অভিযোগ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, লোকসভা ও রাজ্যসভায় রণনীতি স্থির করতে আজ ফের সংসদীয় দলের সঙ্গে বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাদল অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস করাতে মরিয়া মোদি সরকার। তার আগে পেগাসাস নিয়ে আলোচনা চেয়ে একজোট বিরোধীরা। 

পেগাসাস থেকে রেহাই পায়নি সেনাও। মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল সাংসদের ট্যুইট, ‘সাংবাদিক, বিরোধী নেতা, বিচার বিভাগের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীরা। এমনকী, এখন সেনাও রেহাই পাচ্ছে না। এখানে কোনও অস্পষ্টতা নেই। এটা অপরাধ। এর জন্য কে দায়ী? পেগাসাস? সংসদে আজই আলোচনা চাই। প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে।’

পেগাসাস ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। গতকাল পেগাসাসকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন হ্যাকিংয়ের অভিযোগ ঘিরে মোদি সরকারের কড়া সমালোচনা করে ট্যুইট করে কংগ্রেস। সেই ট্যুইটে লেখা হয়, ‘শত্রুদের চোখে চোখে রাখতে হয়’। এই প্রবাদ মেনে চলতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছেন প্রধানমন্ত্রী মোদি। সঙ্গে লেখা হয় হ্যাশট্যাগ ‘পেগাসাসস্নুপগেট’। ট্যুইটটির সঙ্গে অভিষেকের একটি ছবিও পোস্ট করা হয়েছে। তাতে লেখা, ‘আপনি ক্রোনোলজিটা বুঝুন। পেগাসাস স্পাইওয়্যারের নিশানায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। কখন? ২০২১। কেন? পশ্চিমবঙ্গের ভোট।’ সবার নীচে লেখা, ‘সীমাহীন নিরাপত্তাহীনতায় ভুগছে মোদি সরকার।’

কংগ্রেসের করা এই ট্যুইটটি শেয়ার করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, ‘খেলা হবে।’

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget