এক্সপ্লোর

Purulia: লকডাউনে কাজ হারিয়ে আর্থিক অনটনে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর?

পুলিশ দু’জনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কল্পনাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সেকরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সুধাংশু।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুরে বাবুগ্রামে। পুলিশ সূত্রে দাবি, মহিলার স্বামীকে আহত অবস্থায় উদ্ধারের পর তিনি জানিয়েছেন, আর্থিক অনটনের কারণেই এই কাজ করেছেন তিনি।  স্থানীয় সূত্রে খবর, সুধাশু কুম্ভকার, তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী কল্পনাকে নিয়ে বীরভূমের তারাপীঠে রাঁধুনির কাজ করতেন। গতকালই তাঁরা গ্রামের বাড়িতে ফিরে আসেন।  

অভিযোগ, আজ সকালে গ্রামের অদূরে একটি পুকুরপাড়ে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে খুন করেন স্বামী। তারপর নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে দাবি। গ্রামবাসীরাই দম্পতিকে পড়ে থাকতে দেখে  পুলিশে খবর দেয়। পুলিশ দু’জনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কল্পনাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সেকরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সুধাংশু।

করোনাভাইরাস অতিমারী রুখতে গত বছর দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন। দীর্ঘ সেই লকডাউনের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠার মুখে ফের দেশে ছড়িয়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ।  এর প্রকোপ রুখতে ফের বিভিন্ন রাজ্যে জারি হয় বিধিনিষেধ। এভাবে করোনাজনিত বিধিনিষেধের কারণে অনেকেই রুটিরুজি হারিয়ে বিপন্ন হয়ে পড়েছেন। তীব্র আর্থিক সংকট সহ বিভিন্ন সমস্যার মুখে পড়েছেন তাঁরা। এরইমধ্যে কাজ হারিয়ে অর্থসংকটে মানসিক অবসাদে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টার অভিযোগ উঠল পুরুলিয়ার ওই কর্মহীন ব্যক্তির বিরুদ্ধে।  

দীর্ঘদিন তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বীরভূম জেলার তারাপীঠে ছিলেন। গতকাল নিজের জন্মভিটায়  স্ত্রী কল্পনা কুম্ভকার (৪৮) কে নিয়ে ফিরেন সুধাংশু কুম্ভকার (৫৫)। এরপর  বুধবার সকালে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার পর আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। ঘটনার খবর পায় রঘুনাথপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্বামী স্ত্রীকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কল্পনাকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সুধাংশু কুম্ভকার। সুধাংশু বাবু জানান দীর্ঘদিন যাবত কর্মসূত্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে তারাপীঠে ছিলেন তিনি ।বর্তমানে লকডাউন হওয়ায় কাজ হারিয়ে আর্থিক সমস্যায় ভুগছিলেন।পাশাপাশি, তাঁর কাছে সচিত্র পরিচয় পত্র না থাকায় ওখানে থাকার সমস্যায় পড়েছিলেন তিনি। আজ সকালে পারিবারিক অনটনের কারণে নিজের স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন বলে জানান তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget