এক্সপ্লোর

পাহাড় নিয়ে রাজ্যকে চিঠি জিএনএলএফের, ২৯ তারিখ বৈঠক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: পাহাড়ে অচলাবস্থার অবসান চেয়ে একতরফাভাবে রাজ্য সরকারকে চিঠি জিএনএলএফের। আবেদনে সাড়া দিয়ে, বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর। বৈঠকে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা বজায় রাখল মোর্চা। এক বৈঠকের দিন সূচনা হয়েছিল অশান্তির। যার জেরে এখনও বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। অচলাবস্থা কাটাতে এবার খাস নবান্নে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার জিএনএলএফ-এর আবেদনের ভিত্তিতে। যারা কি না গোর্খাল্যান্ড আন্দোলনে সমর্থন করেছে মোর্চাকে! অর্থাৎ, পাহাড়ের ঐক্যে ফাটল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৯ তারিখ বিকেল চারটেয় পাহাড় নিয়ে বৈঠক। আমি চাইব সব মূল স্রোতের রাজনৈতিক দলগুলি আসুক। পাহাড়ের দলগুলি এলে আমি খুশি হব। পাহাড়ের উন্নয়ন পর্ষদগুলিকেও আমরা ডাকব। পাহাড়ে অনেক কিছু সম্পত্তি নষ্ট হয়েছে, বৈঠকে এ সব নিয়ে আলোচনা হবে। দু’দিন আগে পর্যন্ত পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে বিমল গুরুংদের কাধে কাধ মিলিয়ে আন্দোলন করেছে জিএনএলএফ। আর সেই তারাই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আলোচনা চাইল। মুখ্যমন্ত্রী বলেন, আমাকে জিএনএলএফ দু’দিন আগে চিঠি দিয়েছে। ওদের সম্পাদক মন সিংহ দিয়েছে। ওরা আবেদন করেছে, অচলাবস্থা কাটিয়ে শান্তি ফেরাতে সরকার যাতে পদক্ষেপ নেয়। জিএনএলএফ পাহাড়ের অনেক পুরনো দল। তাদের চিঠির ভিত্তিতেই আমরা বৈঠক ডাকলাম। সরকার শান্তি চায়, যারা শান্তির পক্ষে তাদের সঙ্গে আছি। প্রথমে চড়া সুর। আন্দোলনের আগুন। তারপর বিস্ফোরণ, ইউপিএতে মামলা। এরপরই শান্তি চেয়ে আলোচনার সুর শোনা যাচ্ছিল মোর্চা নেতৃত্বের গলায়। এই পরিস্থিতিতে নবান্নের বৈঠকে কি অংশ নেবেন বিমল গুরুংরা? গোর্খা জনমুক্তি মোর্চা নেতা স্বরাজ থাপা বলেন, ২৯ তারিখ অনেক দেরি। আমরা আগে দলের মধ্যে কথা বলি। টেবিলে বসে পাহাড়ে শান্তি ফেরাতে সমাধান সূত্র বের করা, না কি নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে পাহাড়ে আন্দোলন চালিয়ে যাওয়া, কি করবেন বিমল গুরুংরা? এখন প্রশ্ন এটাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
TMC News : শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
R G Kar News : সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
TMC News : TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...
TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget