এক্সপ্লোর

আদালতে তাপসের ‘অভিনয়’, মিলল না জামিন

ভুবনেশ্বর:অসুস্থতা বোঝাতে আদালতে অভিনয়। কিন্তু তাতেও জামিন পেলেন না রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ তাপস পাল। আপাতত ঠিকানা ভুবনেশ্বরের সিবিআই দফতর। আদালতের মধ্যে যেন দাদার কীর্তি। ভুবনেশ্বরের খুরদা আদালতে রীতিমতো অভিনয় করে দেখালেন তাপস পাল। মঙ্গলবার, শুনানি শুরু হতেই বিচারক জিজ্ঞাসা করেন, আপনি কি কিছু বলতে চান? কাঠগড়ায় দাঁড়িয়ে তাপস পাল তখন বলতে শুরু করেন। দাবি করেন, ‘আমার শরীর ভাল নেই। পাণ্ডুয়ায় আমার দুর্ঘটনা ঘটেছিল। আমার বাবা ছিলেন ডাক্তার। আমার তিনটি হাড়ে চিড়। আমার সি-৫ ভার্টিব্রাতেও চিড় রয়েছে। আমার তিনটি নার্ভ খারাপ হয়ে গিয়েছে। ডক্টর রায় বলেছেন, চিন্তা করতে হবে না। আমার অনেক সমস্যা। বাংলার থেকে চিকিৎ‍সককে ডেকে আনলে জানতে পারবেন, আমার কত সমস্যা। শেষ বার, রাজধানী এক্সপ্রেসে আমি পড়ে গিয়েছিলাম’। কীভাবে পড়ে গিয়েছিলেন, তা কাঠগড়ায় দাঁড়িয়ে রীতিমতো অভিনয় করে দেখান তাপস পাল। দাবি করেন, ‘আমার বউ সবসময় পাশে থাকে। বেলভিউয়ে আমার চিকিৎ‍সা চলছে’। বিচারক জানতে চান,সিবিআই কি আপনার চিকিৎ‍সা করাচ্ছে? তাপস পাল এর কোনও উত্তর দেননি। তখন সিবিআইয়ের আইনজীবীরা তাপসের উদ্দেশে বলেন, বিচারক আপনার থেকে জানতে চাইছেন, আপনার চিকিৎ‍সা করানো হচ্ছে কি না? তখন তাপস পাল বলেন,নার্ভের সমস্যা এখনও আছে। আগে কিছু করেনি। পরে চিকিৎ‍সা করিয়েছে সিবিআই। এরপর, বিচারকের কথা মতো, কাঠগড়া থেকে নেমে একটি চেয়ারে গিয়ে বসেন তাপস পাল। সেখানে বসেও ভাবভঙ্গি। কখনও মাথা নাড়া...তো কখনও মুখে নানা অভিব্যক্তি। তাপস পালের আইনজীবীও এ দিন বিচারককে বলেন, এখানে বসে বুঝতে পারবেন না, নব্বইয়ের দশকে সবচেয়ে বড় তারকা ছিলেন তাপস পাল। সে জন্য তাঁকে সাংসদও করা হয়েছিল। শেষ অবধি তৃণমূল সাংসদ তাপস পালকে আরও তিন দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget