এক্সপ্লোর

Upper Primary Recruitment Update: 'ইন্টারভিউ নিতে বাধা নেই, কিন্তু দেওয়া যাবে না নিয়োগপত্র', এসএসসি আপার প্রাইমারি মামলায় নির্দেশ হাইকোর্টের

 ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের নিয়ে স্বচ্ছ তথ্যভাণ্ডার বা ডেটাবেস তৈরি করতে হবে, ইন্টারভিউ শেষ করে প্যানেল তৈরি রাখতে হবে... জানিয়েছে উচ্চ আদালত

সৌভিক মজুমদার, কলকাতা: প্যানেল প্রস্তত করে রাখতে হবে। কিন্তু দেওয়া যাবে না অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র। স্কুল সার্ভিস কমিসনের (এসএসসি) আপার প্রাইমারি শিক্ষক পদে নিয়োগে নতুন করে জটিলতা। 

মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ করা যাবে না। তবে, ইন্টারভিউ নিতে আপাতত কোনও বাধা নেই। 

আদালত আরও জানিয়েছে, ইন্টারভিউ শেষ করে প্যানেল তৈরি রাখতে হবে। ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের নিয়ে স্বচ্ছ তথ্যভাণ্ডার বা ডেটাবেস তৈরি করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। 

আদালতের নির্দেশ, ডেটাবেসের মধ্যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর, এই তথ্যগুলি অবশ্যই থাকতে হবে। পাশাপাশি, যাঁরা ইন্টারভিউয়ে ডাক পায়নি, তাঁদেরও তথ্য ভাণ্ডার তৈরি করতে হবে। 

একইভাবে, যাঁরা অনিয়মের অভিযোগে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং কমিশন যে অভিযোগের শুনানি করবে, সেই ডেটাবেসও প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গোটা তথ্যভাণ্ডার আদালতের কাছে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চ প্রাথমিকে শূন্যপদের সংখ্যা ১৪ হাজার ৩৩৯। সোমবার থেকে শুরু হয়েছে নিয়োগপ্রক্রিয়া। কিন্তু, এরইমধ্যে চাকরি প্রার্থীদের একাংশ মেরিট লিস্টে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন। 

কিন্তু রাজ্যকে স্বস্তি দিয়ে, আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায়, অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় কলকাতা হাইকোর্ট।  হাইকোর্ট জানায়, ২ সপ্তাহের মধ্যে চাকরিপ্রার্থী অভিযোগ জানাতে পারবে। অভিযোগপত্র হাতে পাওয়ার পর, ১০ সপ্তাহের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করতে হবে। এতে থেমে থাকবে না ১৪ হাজার ৩৩৯ শিক্ষকপদে নিয়োগ প্রক্রিয়া।

কিন্তু নিয়োগপ্রক্রিয়া স্থগিতের আবেদন জানান চাকরিপ্রার্থীরা। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী।

এসএসসি-র সদ্য প্রকাশ করা ইন্টারভিউ তালিকায় একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হোক। 

তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget