এক্সপ্লোর

WB Election 2021 ভোটের আগেই কাটোয়ায় তৃণমূলের মিষ্টিমুখ, খোঁচা বিজেপির

বিজেপির কটাক্ষ, তৃণমূল হারছে জেনে কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছে। ২ মে ফল ঘোষণার পর বিজেপির তরফে মিষ্টি বিলি করা হবে।

রাণা দাস, কাটোয়া: ভোটের আগেই বিজয়োৎসব। ২২ এপ্রিল কাটোয়ায় বিধানসভা ভোট। তার আগেই তৃণমূল কংগ্রেসের তরফে করানো হল মিষ্টিমুখ। শাসকদলের দাবি, নন্দীগ্রামে জিতছেন দলনেত্রী, সেই জন্যই বিজয়োৎসব, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি, হেরে যাবে জেনেই কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই মিষ্টিমুখ করানো।

ভোটমুখী বঙ্গে ফের ধরা পড়ল বেনজির ছবি। কাটোয়ায় পার্টি অফিসে বিজয়োৎসব পালন করলেন তৃণমূল কর্মীরা। ২২ এপ্রিল কাটোয়া বিধানসভায় ভোট। তার আগে দলীয় কর্মীদের মিষ্টিমুখ করালেন কাটোয়ার তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। স্লোগান উঠল, ভাঙা পায়ে খেলা হবে। তাঁর দাবি, নন্দীগ্রামে বিপুল ভোটে জিতছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জয়ের আনন্দ আগাম পালন করতেই এই মিষ্টিমুখ।

যুব তৃণমূল নেতৃত্বের দাবি, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন বলে মিথ্যা প্রচার করছে বিজেপির আইটি সেল। সেই মিথ্যা প্রচারের মোকাবিলা করতেই পার্টি অফিসে আগাম বিজয়োৎসব পালন করা হয়েছে। বিজেপির কটাক্ষ, তৃণমূল হারছে জেনে কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছে। ২ মে ফল ঘোষণার পর বিজেপির তরফে মিষ্টি বিলি করা হবে।

ধাপে ধাপে ভোটের সঙ্গেই চড়ছে জয়ের দাবি, পাল্টা দাবিও! তৃণমূল-বিজেপি উভয়েরই দাবি, এখনও পর্যন্ত যে ৬০টি আসনে ভোট হয়েছে, তারমধ্যে ৫০টি আসনে জিতছে তারা।

২৯৪টি আসন বিশিষ্ট বাংলায় ম্যাজিক ফিগার ১৪৮। ভোটের ফলাফলে কড়া টক্কর হবে? না কি একপেশে ফল হবে, অর্থাৎ এক পক্ষ, অপরপক্ষের ঝড়ে উড়ে যাবে? না কি অত্যন্ত তাৎ‍পর্যপূর্ণভাবে, নতুন প্রজন্মকে সামনে রেখে, জোট বেধে ভোটে নামা বাম-কংগ্রেসের পুনরুজ্জীবন হবে এবং তারাই নির্ণায়ক হয়ে উঠবে, তার উত্তর মিলবে ২ মে! কিন্তু, তার আগেই তৃণমূল-বিজেপি নিজেদের মতো করে ফলের ভবিষ্যদ্বাণী করেই চলেছে। এদিকে, তৃণমূল-বিজেপি যেভাবে এক এক দফার ভোট মিটতে না মিটতেই, আসন সংখ্যা নিয়ে দাবি করে চলেছে, তা নিয়ে কটাক্ষের সুর জোটের গলায়।

ইতিহাস বলছে, ১৯৭২ সাল থেকে ২০১৬ পর্যন্ত বাংলায় যে দলই ক্ষমতায় এসেছে তারা ২০০-র বেশি আসন পেয়েছে। ব্যতিক্রম হয়েছিল শুধুমাত্র ২০০১ সালে। সেবার বামফ্রন্ট ১৯৯টি আসন পেয়েছিল।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget