এক্সপ্লোর

West Bengal Elections 2021: আমাকে নয়, নারদে টাকা নিতে তো তোমাকে দেখা গিয়েছে, নাম না করে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

West Bengal Elections 2021: তাঁর কথায়, তলায় তলায় বিজেপির হয়ে কাজ করেছে এরা, বাইরে থেকে ধরা যাচ্ছে না, উপসর্গহীন।

দক্ষিণ ২৪ পরগনা: বলছে তোলাবাজ ভাইপো হঠাও। তোমাকে নারদে টাকা নিতে দেখা গেছে, তোলাবাজ তো তুমি। ডায়মন্ডহারবারের জনসভায় নাম না করে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সারদায় তোমার নাম রয়েছে, আমি সারদাতেও নেই, নারদেও নেই। ইডি-সিবিআই লেগে কাঁচকলা করে। টিভির পর্দায় ঘুস খেতে তোমাদের দেখা যাচ্ছে, বাঁচতে তোমরা বিজেপিতে যাচ্ছ, আর তোলাবাজ ভাইপো হঠাও? ডায়মন্ডহারবারের জনসভায় শুভেন্দুর দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেওয়ার সময় শুভেন্দু অভিষেকের নাম না করে স্লোগান দেন, তোলাবাজ ভাইপো হঠাও। জবাবে অভিষেক বলেন, ডায়মন্ড হারবারের ভাইপো তো একটা দলকে ল্যাজে গোবরে করছে। অমিত শাহ তোমার দাদা, ও দাদা হলে ভাইপো কে? ২০১৪ সাল থেকে অমিত শাহর সঙ্গে যোগাযোগ রয়েছে, করোনায় ৮০ শতাংশ লোক উপসর্গহীন, আমাদের দলেও কিছু উপসর্গহীন বেইমান ছিল, তাদের সনাক্ত করেছি। তাঁর কথায়, তলায় তলায় বিজেপির হয়ে কাজ করেছে এরা, বাইরে থেকে ধরা যাচ্ছে না, উপসর্গহীন। সৌমিত্র খাঁ বলছেন, শুভেন্দু জিতিয়েছে, বাকিটা ওঁর স্ত্রী এসে বলে দিয়েছেন। শুভেন্দুর নাম না করে তিনি বলেন, বলছে ২১ বছর তৃণমূল করেছি, লজ্জা করে। বাবা- ভাই তো এখনও তৃণমূল করে, তাতে লজ্জা করে না? নিজের বাড়িতে পদ্ম ফোটাতে পারছে না, আর বলছে বাংলায় পদ্ম ফোটাবেন? ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটির লোক সারদা-নারদ-রোজভ্যালিতে অভিযুক্ত। পিঠ বাঁচাতে বিজেপিতে গিয়েছে, মেরুদণ্ড বেচে দিয়েছে। তাঁর কথায়, যে বিজেপিতে যাবে যাও, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কে এল আর কে গেল যায় তাতে আসে না। দল ভাইরাস মুক্ত হচ্ছে, অনেকদিন আগে থেকে চাইছিলাম, আমার দল ভাইরাস মুক্ত হোক। অনেকে পাল্টিবাজি করে বিজেপিতে গিয়েছে, আগে নেতারা আক্রমণ করত, অমিত, দিলীপ, বাবুল আক্রমণ করত। এখন নেতা কম পড়েছে, তৃণমূল থেকে লোক নিয়ে গিয়ে আক্রমণ করছে। চ্যালেঞ্জ করেছিলাম, বলেছিলাম, নাম নিয়ে আক্রমণ করুন। ১ মাস পেরিয়ে গিয়েছে নাম ধরে আক্রমণ করেনি। ক্ষমতা থাকলে আমার নাম নিয়ে আক্রমণ করে দেখান। চ্যালেঞ্জ অভিষেকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget