এক্সপ্লোর

West Bengal Elections 2021: বিজেপিতে যোগ দেওয়ার আগে মন্ত্রিসভা, বিধায়ক পদ ছেড়েছি, আমি বিশ্বাসঘাতক? প্রশ্ন শুভেন্দুর

West Bengal Elections 2021: তিনি বলেন, তৃণমূলের এক সাংসদ বলেছেন, মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায়। মেদিনীপুরের মাটিতেই জন্মেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা। মেদিনীপুরকে যাঁরা বিশ্বাসঘাতক বলছেন তাঁরা একুশের ভোটে জবাব পাবেন।

  পশ্চিম মেদিনীপুর: ছিন্নমূলের লোকেরা এখানে এসে বড়বড় কথা বলে গিয়েছে। অথচ গত বছর লোকসভা ভোটের পর এদের কাউকে খুঁজে পাওয়া যায়নি, সব নেতারা ফোন সুইচ অফ করে রেখেছিলেন। দাঁতনের সভায় বললেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে আসার আগে মন্ত্রিত্ব ছেড়েছি, বিধায়ক পদ ছেড়েছি। আমি বিশ্বাসঘাতক? প্রশ্ন শুভেন্দুর। বিজেপির সাড়ে ৩ কিলোমিটারের রোড শো-তে জনজোয়ারের ট্রেলার দেখছেন, সিনেমা এখনও বাকি আছে। বললেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্য আটকে দিয়েছে, নাম পাল্টে নিজেদের নামে চালাচ্ছে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প। আমি ভিতরে ছিলাম, সব দেখেছি, ঘেন্না ধরে গিয়েছে। তিনি বলেন, তৃণমূলের এক সাংসদ বলেছেন, মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায়। মেদিনীপুরের মাটিতেই জন্মেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা। মেদিনীপুরকে যাঁরা বিশ্বাসঘাতক বলছেন তাঁরা একুশের ভোটে জবাব পাবেন। তিনি বলেন, ২০০৩-এর পঞ্চায়েত ভোটে তৃণমূল দল উঠে গিয়েছিল। ২০০৯-এর লোকসভা ভোটে বিজেপির বদান্যতায় একটা আসন জেতে। বিজেপিতে যোগ দেওয়ার আগে মন্ত্রিসভা, বিধায়ক পদ ছেড়েছি। আমার অধিকার আছে অন্য দলে রাজনীতি করার। ভোট এবার রাজ্য পুলিশ দিয়ে নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে তিনি বলেছেন, কীভাবে ডায়মন্ডহারবারে জিতেছেন জানি, আমাকে ডাকবেন, ওখানে সভা করতে যাব। শুভেন্দু বলেন, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল যুবা, দুটোরই নেতা ভাইপো। আমি জিতলাম, পদের দায়িত্ব দেওয়া হল ভাইপোকে। সিপিএমের ছাড়া চটিতে পা গলিয়ে সাড়ে ৯ বছর সরকার চালাল, নাম না করে তিনি আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি জিতবে, তৃণমূলকে উপড়ে ফেলতে হবে। বলেছেন শুভেন্দু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget