এক্সপ্লোর

Snake Byte Awareness: সাপের কামড়ে কী করবেন, সচেতনতা প্রচার দেগঙ্গা ব্লক প্রশাসনের

দেগঙ্গা থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষকে সাপে কামড়ালে কি করনীয়, সেই বিষয়ে মাইকিং শুরু হয়েছে।

সমীরণ পাল, দেগঙ্গা : এখনও বহু কুসংস্কারাচ্ছন্ন হয়ে রয়েছেন বহু মানুষ। তাই এখনও বহু জায়গাতেই অসুস্থ রোগীকে চিকিৎসকের পরিবর্তে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। আর তার ফলও হচ্ছে মর্মান্তিক। গত ৪৮ ঘন্টায় কুসংস্কারের বলি দেগঙ্গাতে দুই যুবক।  সাপের কামড়ে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক করার ফলে দুই যুবকের মৃত্যু হয়। আর এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে নড়েচড়ে বসল দেগঙ্গা ব্লক প্রশাসন। দেগঙ্গা থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষকে সাপে কামড়ালে কি করনীয়, সেই বিষয়ে মাইকে করে প্রচার  শুরু হয়েছে।  প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিআরপি, ভিসিডি কর্মীদেরকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। জানানো হচ্ছে যে, সাপে কামড়ানোর পর ওঝার বাড়িতে না নিয়ে গিয়ে রোগীকে সরাসরি হাসপাতালে যেতে হবে। গুরুত্ব নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। আর এভাবেই যদি প্রতি মুহূর্তে মানুষের মধ্যে সচেতনতা প্রচার করা যায়, তাহলে কুসংস্কারের হাত থেকে মানুষ মুক্তি পাবে বলে মনে করছে দেগঙ্গা ব্লক প্রশাসন।


প্রসঙ্গত, কুসংস্কারের জেরেই এক তরতাজা যুবকের প্রাণ গিয়েছিল দেগঙ্গায় বেড়াচাঁপা পাড়ুঁই পাড়া এলাকায়।  মৃত যুবকের নাম সমীর পাড়ুঁই (৪০)। মৃত যুবকের পরিবার সূত্রে জানা যায়, ওই যুবকের পেশা ছিল মাছ ধরা । রাতের অন্ধকারে খালে বিলে মাছ ধরতে যেতে হত তাঁকে।  দেগঙ্গার বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের পিছনে বিলে শুক্রবার রাতে মাছ ধরতে যান ওই যুবক।  তখনই তাঁকে বিষধর সাপে কামড়ায়। এরপর সমীর বাড়িতে ফিরে আসেন। বাড়িতে আসার পর যুবককে কী কামড়েছে তা শনাক্ত করতে ওঝার বাড়িতে যান তাঁর পরিবারের লোকেরা। ওঝার বাড়িতে যাওয়ার পরে ওঝা ঝাড়ফুঁক করে, গাছ গাছড়ার ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।  ওঝার কাছ থেকে বাড়িতে নিয়ে আসার পর গভীর রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই যুবককে দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget