এক্সপ্লোর

আর বরদাস্ত নয়, আগুন লাগালে কেউ পার পাবে না, পাহাড়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দার্জিলিং: কখনও হেঁটে পাহাড়ের পরিস্থিতি পরিদর্শন। কখনও সচিবদের সঙ্গে বৈঠক। কখনও আবার হাসপাতালে আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা। পাহাড়ে ঘাঁটি গেড়ে থাকা মুখ্যমন্ত্রীকে শুক্রবার দিনভর দেখা গেল এমনই তৎপর ভূমিকায়। প্রায় সব মন্ত্রীই পাহাড় থেকে নেমে এসেছেন। কিন্তু, পর্যটকদের অশান্ত দার্জিলিংয়ে রেখে ফেরেননি মুখ্যমন্ত্রী। শুধু ঘাঁটি গেড়ে থাকাই নয়, শুক্রবার ভোর থেকে দার্জিলিংয়ের এপ্রান্ত থেকে ওপ্রান্ত কার্যত চষে বেড়ালেন তিনি। শরীরী ভাষা থেকে চড়া সুর, পদে পদে বুঝিয়ে দিলেন, কড়া হাতে অশান্তি আটকাতে তাঁর সরকার তৈরি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভ্যান্ডালিজম যারা করছে, গরমেন্ট ইজ টাফ। ৩-৪ জন লোকের জন্য হচ্ছে। আইন আইনের পথে চলবে। পুলিশ পুলিশের কাজ করবে। তিনি যোগ করেন, অনেক হয়েছে, আর বরদাস্ত করা হবে না। আগুন লাগালে কেউ পার পাবে না। এদিন ভোরে ম্যাল হয়ে সিংমারি পর্যন্ত হেঁটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরেনও আবার হেঁটেই। পথে উদ্বিগ্ন মুখে স্থানীয়দের দেখলেই দাঁড়িয়ে পড়েন। আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, সব ঠিক আছে। চিন্তার কোনও কারণ নেই। ফিরেই আবার রিচমন্ড হিলে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বসে পড়েন বৈঠকে। কিছুক্ষণের মধ্যেই আবার হাসপাতালে ভর্তি জখম পুলিশকর্মীদের দেখতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। পথেই মুখ্যমন্ত্রীর চোখে পড়ে একটি শিশুকে স্ট্রেচারে শুইয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন কয়েকজন। দেখেই গাড়ি দাঁড় করান মুখ্যমন্ত্রী। শিশুটিকে তুলে নেন গাড়িতে। পরে বলেন, একটা বাচ্চাকে দেখেছি। হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। এরপর হাসপাতালে গিয়ে আহত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বৃহস্পতিবার মোর্চা সমর্থকদের ছোড়া ইট ও বোতলের ঘায়ে দু’জন পুলিশকর্মী গুরুতর জখম হন। তাঁদের চিকিৎসার যাবতীয় বন্দোবস্তও রাজ্য সরকার করবে বলে জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, চোখে লেগেছে। হেলিকপ্টার লিফট করে করে কলকাতা। প্রয়োজনে বিদেশে নিয়ে যাব। পর্যবেক্ষকদের একাংশের মতে, পাহাড়ে ঘাঁটি গেড়ে থেকে মুখ্যমন্ত্রী এই বার্তাই দিতে চাইলেন যে, মোর্চার জঙ্গি বিক্ষোভে ভয় পাওয়ার কোনও কারণ নেই। এদিন মুখ্যমন্ত্রীকে দেখার পরই রাস্তায় বেরোন অনেক পর্যটকও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget