এক্সপ্লোর

Yass Cyclone Preparation: আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়, 'ইয়াস'-এর মোকাবিলায় তৈরি প্রশাসন

ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত দফতরকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে...

কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: বছর ঘুরতে না ঘুরতেই আরও একটা ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আমফানের পর এবার ইয়াসের আতঙ্ক। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শনিবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে শক্তিসঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। 

পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস ক্রমশ বাংলা-ওড়িশা উপকূলের অগ্রসর হবে। এরপর  ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে উপকূল এলাকায়। 

ঘূর্ণিঝড় ইয়াসের জেরে উপকূলবর্তী তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার থেকেই শুরু হবে বৃষ্টি। 

ঝড়ের ভ্রুকুটিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। গতকালই আগে থেকে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের শীর্ষ কর্তা থেকে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।

তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে। পাশাপাশি, প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখতে বলা হয়েছে উপকূলবর্তী সাইক্লোন সেন্টারগুলিকে। পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় জল, ওষুধ মজুত রাখতে নির্দেশ দিয়েছে নবান্ন।

এই নির্দেশ পেয়েই, আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার প্রশাসন। ২৪ মে, সোমবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

বৃহস্পতিবার মৎস্য দফতরের পক্ষ থেকে নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, পাথরপ্রতিমা ও ডায়মন্ড হারবার এলাকায় মাইকে প্রচার করা হয়।

এদিকে, করোনার কথা মাথায় রেখে সাইক্লোন সেন্টারগুলি স্যানিটাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   মৎস্যজীবীদের সতর্ক করতে প্রচার শুরু হয়েছে ঝড়খালি, ছোটমোল্লাখালি ও মইপীঠেও।

ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়েছে ঝাড়গ্রামের পুলিশ-প্রশাসনও। গোপীবল্লভপুর, নয়াগ্রাম, সাঁকরাইল-সহ বিভিন্ন এলাকায়  পুলিশের পক্ষ থেকে এদিন সতর্কতামূলক প্রচার করা হয়।

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। আলোচনা হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গেও। ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত দফতরকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

সেচ দফতর, পুলিশ, অসামরিক পরিবহণ দফতরকে সতর্ক করার পাশাপাশি প্রস্তুত থাকবে বলা হয়েছে এনডিআরএফ-কে। 

এর আগে আমফানের সময় ভেঙে পড়েছিল মোবাইল ও ইন্টারনেট সংযোগ ব্যবস্থা। সেই কারণে যোগাযোগ ব্যাহত হয়। 

এবার আগাম সতর্কতা হিসেবে মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থার সঙ্গেও বৈঠক করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget