এক্সপ্লোর

Sharjeel Imam: তিন বছর ধরে জেলে, জামিয়াকাণ্ডে অভিযোগ খারিজ, তবুও জেলেই শার্জিল

Jamia Milia Islamia: এই মামলায় আগেই জামিন পেয়েছিলেন শার্জিল এবং আসিফ। এ বার অভিযোগই খারিজ করে দেওয়া হল।

নয়াদিল্লি: জামিয়াকাণ্ডে যাবতীয় অভিযোগ থেকে মুক্ত হলেন সমাজকর্মী শার্জিল ইমাম। অভিযোগ থেকে মুক্তি পেলেন আর এক সমাজকর্মী আসিফ তনহাও। ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনের সময় দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় তাঁদের গ্রেফতার করা হয়।  শনিবার সাকেত আদালতের অতিরিক্ত দায়রা বিচারক আরুল ভর্মা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেন। 

এই মামলায় আগেই জামিন পেয়েছিলেন শার্জিল এবং আসিফ। এ বার অভিযোগই খারিজ করে দেওয়া হল। তা সত্ত্বেও আপাতত জেলেই থাকতে হবে শার্জিলকে। কারণ ২০২০-র ফেব্রুয়ারি মাসে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকে ঘিরে দিল্লিতে যে হিংসা ঘটে, সেই মামলাতেও নাম রয়েছে শার্জিলের। তাঁর বিরুদ্ধে  উস্কানিমূলক ভাষণ দিয়ে হিংসায় মদত জোগানো থেকে দেশবিরোধী সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধী UAPA আইনেও মামলা দায়ের করা হয়।  এ ছাড়াও একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ।

২০১৯ সালের ১৫ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পড়ুয়াদের আন্দোলন চলাকালীন অশান্তি বাধে জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে। সেই সময় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করতে দেখা যায় দিল্লি পুলিশকে। সেই নিয়ে সমালোচনা শুরু হলেস পুলিশ জানা., আন্দোলনকারীদের হাতে প্রহৃত হতে হয় পুলিশকেও। বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। তাতেই ক্যাম্পাসে ঢুকে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় তারা। 

সেই সময় শার্জিল, আসিফ ছাড়াও সফুরা জারগার, মহম্মদ ইলিয়াস, বিলাল নাদিম, শাহজার রজা খান, মাহমুদ আনোয়ার, মহম্মদ কাসিম, উমের আহমেদ, চন্দা যাদব, আবুজারের মতো একাধিক পড়ুয়া তথা সমাজকর্মীকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে দাঙ্গা বাধানো, অনিচ্ছাকৃত ভাবে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও দায়ের হয়। 

আদতে বিহারের জেহানাবাদের বাসিন্দা শার্জিল। তাঁর বাবা আকবর ইমাম রাজনীতিক ছিলেন। সংযুক্ত জনতা দলের হয়ে বিধায়কও নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে মারা যান তিনি। আইআইটি বম্বে থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেন শার্জিল। বেঙ্গালুরুতে কিছু দিন একটি সফ্টওয়্যার সংস্থায় কাজ করার পর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালে আধুনিক ইতিহাস নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে ভর্তি হন শার্জিল। ২০১৫ সালে সেখানে পিএইচডি-ও শুরু করেন শার্জিল। 

এ ছাড়াও, আইটি ইউনিভার্সিটি অফ কোপেনহাগেনে প্রোগ্রামার হিসেবে কাজও করেছেন শার্জিল। আইআইটি বম্বে-তে অধ্য়াপনার কাজেও নিযুক্ত ছিলেন। একাধিক সংবাদমাধ্যমে লেখালেখিও করেছেন। জুমিপার নেটওয়ার্কসেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বেশ কয়েক বছর কাজের পর ফের শিক্ষাক্ষেত্রে ফেরেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget