এক্সপ্লোর

Train School Bus Collide: ট্রেন-বাসের বিরাট সংঘর্ষ! বরাতজোরে প্রাণে বাঁচল এক ছাত্র! শেষ মুহূর্তের শিউরে ওঠা বর্ণনা

Tamilnadu Train School Bus Accident: এই বয়ানের পর প্রশ্ন উঠছে তাহলে গাফিলতি একাধিকের? ট্রেনের চালক থেকে রেলগেটের প্রহরী অথবা স্কুল বাসের ড্রাইভার, কার ভুলে এত বড় ঘটনা ঘটল?

নয়া দিল্লি: মর্মান্তিক ঘটনায় মুহূর্তে সব শেষ। চোখের পলকেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়েছিল স্কুল বাস। ঘটনাস্থলেই তিন পড়ুয়ার মৃত্যু হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। এরই মধ্যে ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছে এক ছাত্র। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকেও। এরই মধ্যে রেলের তরফে বলা হয়েছে এই ঘটনার জন্য দায়ী লেভেল ক্রসিংয়ের প্রহরী। তাঁর ভুলেই এই বিপদ ঘটেছে। যদিও প্রশ্ন তোলা হয়েছে স্কুল বাসের ড্রাইভারের বিরুদ্ধেও।                                   

তবে সূত্রের খবর, প্রাণে বেঁচে যাওয়া ছাত্র যে বয়ান দিয়েছে তা চাঞ্চল্যকর। এবিপি নাড়ু-তে প্রকাশিত এই ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ছাত্র বিশ্বেশের দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে, যখন আমাদের বাড়ি থেকে তুলে চেমাঙ্গুপ্পামের কাছে রেললাইন পার করছিল স্কুল বাস, তখন রেল গেট বন্ধ ছিল না। খোলা ছিল ওই গেট। তাই আমাদের ড্রাইভার বুঝতে পারেননি যে কোনও ট্রেন আসতে পারে। কোনও সিগন্যাল ছিল না। ট্রেন আসার কোনও শব্দ ছিল না। হর্নের কোনও শব্দ ছিল না।                       

এই বয়ানের পর প্রশ্ন উঠছে তাহলে গাফিলতি একাধিকের? ট্রেনের চালক থেকে রেলগেটের প্রহরী অথবা স্কুল বাসের ড্রাইভার, কার ভুলে এত বড় ঘটনা ঘটল? প্রাণ গেল শিশুগুলির? 

কী ঘটেছিল? 

মঙ্গলবার সকালে রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ধাক্কা ট্রেনের। এই ঘটনা তামিলনাড়ুর কুড্ডালোর জেলার। এদিন সকাল সাতটা নাগাদ ৫ জন পড়ুয়াকে নিয়ে সেমাঙ্গুপ্পামের কাছে একটি লেভেল ক্রসিং পার করছিল স্কুল বাসটি। সে সময়ই একটি ট্রেন এসে স্কুল বাসে ধাক্কা মারে। দ্রুত গতিতে আসা ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ মিটার দূরে ছিটকে যায় বাসটি। তাছাড়া দ্রুত গতির ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। দুর্ঘটনার পর স্থানীয়রা এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ।                  

প্রাথমিকভাবে অনুমান করা হয়, তাড়হুড়ো করে রেললাইন পেরোতে যাওয়াতেই এমন দুর্ঘটনা ঘটেছে। এদিকে লেভেল ক্রসিংয়ের প্রহরী ঘুমিয়ে পড়াতেই এমন দুর্ঘটনা বলে দাবি করেছেন স্থানীয়রা। এই অবস্থায় রেলের উদাসীনতা নিয়েও সরব হয়েছেন অনেকে।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget