এক্সপ্লোর

৪০০ ব্রাহ্মণকে ভোজন তৃণমূল বিধায়কের, ‘মমতার পর কেউ ভাবেনি আমাদের কথা, দুহাত তুলে আশীর্বাদ করছি’, বললেন এক ব্রাহ্মণ

ব্রাহ্মণ ভোজনের আয়োজন নিয়ে তৃণমূল বিধায়ককে তীব্র শ্লেষে বিঁধে স্থানীয় বিজেপি নেতা ও দলের রাজ্য কমিটির সদস্য পবিত্র সাঁপুইয়ের মন্তব্য, সনাতন ধর্মের জন্য উনি কাজ করছেন বলে খুশি। তবে উনি তো নিজের রাজনৈতিক জীবনে অনেক পাপ করেছেন। এবার সেগুলো মোচনের জন্যই এসব আয়োজন করছেন!

দক্ষিণ ২৪ পরগনা: ২০২১-এর বিধানসভা নির্বাচন মাথায় রেখে এবার ব্রাহ্মণ ভোজনের আয়োজন করলেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। আর যথারীতি যেভাবে ধীরে ধীরে ধর্মের রাজনীতি বঙ্গ রাজনীতির অঙ্গে পরিণত হচ্ছে, তাতে তৃণমূল বিধায়কের ব্রাহ্মণ ভোজন নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সোমবার তৃণমূল বিধায়কের উদ্যোগে ৪০০ ব্রাহ্মণকে খাওয়ানো হয়। ব্রাহ্মণ পিছু প্রণামী হিসাবে তুলে দেওয়া হয় ১০০১ টাকা। যাতায়াতের জন্য দেওয়া হয় ৫০০ টাকা। সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয়, ধুতি-পাঞ্জাবি, শীতবস্ত্র, গীতা ও নামাবলী। সেপ্টেম্বরে সনাতনী দরিদ্র ব্রাক্ষণদের জন্য অক্টোবর থেকে মাসিক ১ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, গরিব ব্রাহ্মণরা এখনও পর্যন্ত একাধিকবার দেখা করেছিলেন, সমস্যার কথা জানিয়েছিলেন। অনেকে মন্দিরে পুজো করেন। কিন্তু গরিব। সংসার চালানো দুষ্কর। তাই সেই আবেদনের ভিত্তিতে সনাতন ব্রাহ্মণদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রেক্ষাপটেই গরিব ব্রাহ্মণদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গোসাবার বিধায়কের। তাঁর আয়োজন করা অনুষ্ঠানে আপ্যায়ন, খাতির, যত্নে বেজায় খুশি ব্রাহ্মণরা। ব্রাহ্মণভোজন অনুষ্ঠানে উপস্থিত উচ্ছ্বসিত বেণুগোপাল পাণ্ডা নামে জনৈক ব্রাহ্মণ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এভাবে আর কেউ আমাদের কথা ভাবেনি। বিধায়ক আমাদের জন্য এসব আয়োজন করেছেন। আমরা দুহাত তুলে আশীর্বাদ করছি তাঁকে। ব্রাহ্মণ ভোজনের আয়োজন নিয়ে তৃণমূল বিধায়ককে তীব্র শ্লেষে বিঁধে স্থানীয় বিজেপি নেতা ও দলের রাজ্য কমিটির সদস্য পবিত্র সাঁপুইয়ের মন্তব্য, সনাতন ধর্মের জন্য উনি কাজ করছেন বলে খুশি। তবে উনি তো নিজের রাজনৈতিক জীবনে অনেক পাপ করেছেন। এবার সেগুলো মোচনের জন্যই এসব আয়োজন করছেন! পাল্টা দলের তরফে নয়, ব্যক্তিগত উদ্যোগেই এই আয়োজন করেছেন বলে বিতর্কের মুখে সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক। বলেছেন, গৃহপ্রবেশ উপলক্ষে আমি ব্রাক্ষণ ভোজন করিয়েছি। আমি আমার রাজনৈতিক জীবনে অজান্তেই হয়তো অনেক পাপ করেছি। তাছাড়া ব্রাহ্মণরা তো বরাবরই অবহেলিত, তাই নিজের হাতে এসব তুলে দিয়ে হাল্কা বোধ করছি। বিজেপির রাম নবমী পাল্টা তৃণমূলের হনুমান পুজো! গেরুয়া শিবিরের দুর্গাপুজো কিংবা ‘রাম বঙ্গ জীবনের অঙ্গ’ স্লোগান তুলে অনুষ্ঠান! আবার কখনও অনুব্রত মণ্ডলের পুরোহিত সম্মেলন কিংবা পার্থ চট্টোপাধ্যায়ের টোল পণ্ডিতদের সঙ্গে বৈঠকে বসা। বিশেষজ্ঞদের একাংশের মতে, গত কয়েক বছরে দু’দলের হাত ধরে পুরো দস্তুর ধর্মের রাজনীতির প্রবেশ ঘটেছে এ রাজ্যে! ভোট যত এগিয়ে আসছে, ততই ধর্ম নিয়ে একে অপরকে টক্কর দেওয়ার কার্যত প্রতিযোগিতা শুরু হয়েছে।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget