এক্সপ্লোর

টি ২০-তে সেরা ওপেনিং পার্টনার রোহিত ও ওয়ার্নার, আইপিএলে শুভমন সবচেয়ে প্রতিভাবান তরুণ ক্রিকেটার, বলছেন টম মুডি

রস টেলর গত দশকে সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার বলেও মন্তব্য করেছেন মুডি। বর্তমান ক্রিকেটারদের মধ্যে কেন উইলিয়ামসনের ক্রিকেট মস্তিষ্ক সবচেয়ে প্রখর বলেও মনে করেন তিনি।

নয়াদিল্লি: আইপিএলে সাত বছর সানরাইজার্স হায়দরাবাদের কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি। ২০২০-র মরশুমের আগে সেই দায়িত্ব ছেড়েছেন তিনি। সেই মুডি বলছেন, টি ২০ ফরম্যাটে সবচেয়ে সেরা ওপেনিং পার্টনার রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার। ট্যুইটারে অনুরাগীদের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন তিনি। আর আইপিএলে বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান শুভমন গিল সবচেয়ে প্রতিভাবান তরুণ ক্রিকেটার বলে মন্তব্য করেছেন মুডি। রস টেলর গত দশকে সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার বলেও মন্তব্য করেছেন মুডি। বর্তমান ক্রিকেটারদের মধ্যে কেন উইলিয়ামসনের ক্রিকেট মস্তিষ্ক সবচেয়ে প্রখর বলেও মনে করেন তিনি। তাঁর পছন্দের ভারতীয় ক্রিকেটারদের নামও তাঁর কাছ থেকে জানতে চান অনুরাগীরা। এর জবাবে মুডি বলেছেন, রবীন্দ্র জাডেজা তাঁর কাছে সেরা ফিল্ডার। বিরাট কোহলি তাঁর সবচেয়ে পছন্দের ভারতীয় ক্রিকেটার। আর তাঁর সবচেয়ে পছন্দের ভারতীয় স্পিনার হিসেবে অনিল কুম্বলের নাম করেছেন মুডি। সানরাইজার্স হায়দরাবাদের পাশাপাশি আইপিএলে চেন্নাই সুপার কিংস তাঁর পছন্দের দল। তাঁর জমানার কোন তিন ক্রিকেটার টি ২০-তে দারুণ সফল হতেন, এই প্রশ্নের উত্তরে মুডি বলেছেন-ভিভ রিচার্ডস, শ্যেন ওয়ার্ন ও ওয়াসিম আক্রম। স্টিভ স্মিথকে বর্তমানে সেরা টেস্ট ক্রিকেটার মনে করেন প্রাক্তন এই অজি ক্রিকেটার। তাঁর মতে একদিন ও টি ২০ ফরম্যাটে এখন সবচেয়ে বেশি আক্রমণাত্মক বোলার মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ, রশিদ খান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget