এক্সপ্লোর

Turkey Earthquake : ফের একবার ভূমিকম্প ! ধ্বংসলীলা থামার লক্ষণ নেই তুরস্কে

Earth Quake Update : ফের একবার ভূমিকম্প তুরস্কে। ইউরোপীয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টারের তরফে জানানো হয়েছে, এবার ৫.৫ মাত্রার কম্পন আছড়ে পড়েছে।

দামাস্কাস : ফের একবার ভূমিকম্প ! ধ্বংসলীলা থামার লক্ষণ নেই তুরস্কে (Turkey EarthQuake)। এবার ৫.৫ মাত্রার কম্পন আছড়ে পড়ল। এবার মধ্য তুরস্কে। ইউরোপীয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টারের ( European-Mediterranean Seismological Centre) তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের মাত্রা এবারে কম হলেও ক্রমাগত আফটারশকে কার্যত বিধ্বস্ত তুরস্ক। ক'দিন আগেই আবারও একবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি। রিখটার স্কেলে যে কম্পনের মাত্রা ছিল ৬.৪।

ভূমিকম্পের রেশ, যেন মহাপ্রলয় তুরস্ক-সিরিয়ায়

গত ৬ ফেব্রুয়ারি প্রথমবার ভয়াবহ ভূমিকম্পের একাধিক আঘাত আছড়ে পড়েছিল তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে। তুরস্কের দক্ষিণভাগ সহ কার্যত গোটা দেশ ও সিরিয়ার এক বড় অংশ একাধিক ভূমিকম্পের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রথমে ৭.৮ , তারপর ৭.৬ ও যার পরে একে একে আরও তুলনামূলক কম তীব্র ভূমিকম্প আছড়ে পড়েছিল। এখনও পর্যন্ত শেষখবর পাওয়া পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫০ হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে।

দক্ষিণ তুরস্কের ( Turkey  ) গাজিয়ানটেপ প্রদেশ ছিল ভূমিকম্পের উৎসস্থল ( Nurdagi city in the Gaziantep province )। একবার নয়, একটি ভূকম্পের পর আবার। ১০ মিনিট পরেই আফটার শক। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। একাধিক ভূকম্প অনুভূত হয় ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়াতেও প্রবল কম্পন অনুভূত হয়। তুরস্ক লাগোয়া সিরিয়ার ( Syria ) একাংশেও বহু বাড়ি ভেঙে পড়ে। ১৯৩৯ সালে শেষবার এমনই ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তুরস্কে। সেবারও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। 

প্রায় ৩০০ আফটারশক অনুভূত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে

তুরস্ক আনাতোলিয়ান টেকটোনিক পাতের উপর অবস্থিত। ইউরেশিয়ান এবং আফ্রিকান পাতের মধ্যে আঁটোসাটো অবস্থান তার। উত্তরে রয়েছে আরবিয়ান প্লেট, তাতে আরও অবরুদ্ধ অবস্থান। ইউরেশিয়ান এবং আনাতোলিয়ান পাতের সংযোগস্থলে রয়েছে একটি ফাটল, যা নর্থ আনাতোলিয়ান ফল্ট লাইন হিসেবে পরিচিত, যা বিপর্যয় ডেকে আনে। নর্থ আনাতোলিয়ান ফল্ট ইস্তানবুলের দক্ষিণ থেকে তুরস্কের উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত। অতীতেও এর কারণে একাধিক বার বিপর্যয় নেমে এসেছে। 

হারানোর যন্ত্রণা বুকে চেপেই তুরস্কে ফের নগরের পত্তন শুরু হল

বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্য়া ইতিমধ্যেই ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মধ্য়ে শুক্রবার সন্ধে পর্যন্ত তুরস্কের মৃতের সংখ্যা ছিল ৪৪ হাজার ২১৮। ৫ হাজার ৯১৪ জন মারা গিয়েছেন সিরিয়ায়। দুই দেশ মিলিয়ে ১ লক্ষ ৬০ হাজারের বেশি নির্মাণ ভেঙে পড়েছে, যার মধ্যে ছিল ৫ লক্ষ ২০ হাজারের বেশি ফ্ল্যাট। তুরস্কের বিপর্যয় মোকাবিলা বিভাগ এই পরিসংখ্যান সামনে এনেছে।

আরও পড়ুন- বাতাসে শবের ঘ্রাণ, ৫০ হাজারের কোটা পার, খড়কুটো আঁকড়ে ফের উঠে দাঁড়াচ্ছে তুরস্ক

 

সেরা শিরোনাম

Kolkata News: নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
Cockroach Janta Party : এক্স অ্যাকাউন্ট আনব্লক করার নির্দেশ, দিল্লি হাইকোর্টে বড় জয় ককরোচ জনতা পার্টির
এক্স অ্যাকাউন্ট আনব্লক করার নির্দেশ, দিল্লি হাইকোর্টে বড় জয় ককরোচ জনতা পার্টির

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget