এক্সপ্লোর

Bank Privatization: আরও ২টি ব্যাঙ্ক যাবে বেসরকারি হাতে? সংসদে বিল আনার ভাবনা

বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার। বাজেটে এ কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

নয়া দিল্লি: ২০২১-’২২ অর্থবর্ষে সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার। বাজেটে (Union Budget 2020-21) এ কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে, নতুন অর্থবর্ষে আরও সরকারি ব্যঙ্কের বেসরকারীকরণ করা হবে। এবার শীতকালীন অধিবেশনে ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল আনতে চলেছে মোদি সরকার। 

যদিও কোন কোন সরকারি ব্যঙ্কগুলির বেসরকারিকরণ হবে, তার নাম বলেননি তিনি। অধিবেশন চলাকালীন যে ২৬টি বিল পেশ করার কথা রয়েছে তার মধ্যে এই আইনটি একটি। সূত্র বলছে, বিলে বেসরকারিকরণ হতে যাওয়া দুটি ব্যাংকের নাম উল্লেখ করার সম্ভাবনা নেই। পরিবর্তে, সরকার পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারীকরণের জন্য সক্রিয় আইন তৈরি করবে। 

১৯৭০ ও ১৯৮০ সালের ব্যাঙ্ক জাতীয়করণের দু’টি আইন এবং ১৯৪৯-এর ব্যাঙ্ক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে বলে জানা গেছে।আগামী কয়েকমাসের মধ্যেই অন্তত ৬টি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ সম্পূর্ণ হয়ে যাবে। একসঙ্গে অনেক ব্যাঙ্কের দায়িত্ব আর সরকার নিজের হাতে রাখতে চাইছে না, এমনটাই সূত্রের খবর। 

আরও পড়ুন, নয়া নিয়ম ঘোষণা এসবিআই-এর, না মানলে বন্ধ হবে লেনদেন

বেসরকারিকরণের তালিকায় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্কের নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক গ্রাহকদের পাশাপাশি বিনিয়োগকারীদের মনেও প্রশ্ন উঠতে শুরু করেছে যে, কোন দু’টি সরকারি ব্যাঙ্ককে এ বার বেসরকারিকরণ করা হতে পারে। এদিকে, ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও এই ডাক দিয়ে কলকাতা থেকে দিল্লি যাত্রা করবে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন। আগামী ২৪ নভেম্বর কলকাতা থেকে শুরু হবে যাত্রা।  দিল্লিতে গিয়ে শেষ হবে আগামী ৩০ নভেম্বর। এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও অফিসাররা।   

রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্কের বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এই অভিযোগে রাস্তায় নামছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন।  দেশজুড়ে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও যাত্রা শুরু করছেন সংগঠনের সদস্যরা। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স  কনফেডারেশনের হুঁশিয়ারি, কেন্দ্র সংসদের শীতকালীন অধিবেশনে মোদি সরকার এই সংক্রান্ত বিল আনলে, তারা ব্যাঙ্ক ধর্মঘটের পথে হাঁটবে।   

 

 

সেরা শিরোনাম

BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget