এক্সপ্লোর

Uniform Civil Code: লিভ-ইন নিয়ে ভয়ঙ্কর কড়া নিয়ম, এদিক-ওদিক হলেই জেল, কোথায় আজই কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি?

Live In Relationship : ২০২৪ সালের  ফেব্রুয়ারি মাসেই উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ হয়েছিল ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিল।  প্রায় একবছর পর অবশেষে কার্যকর হতে চলেছে এই আইন।


কলকাতা : ডিসেম্বরেই মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী জানিয়েছিলেন, উত্তরাখণ্ডে ২০২৫ এর শুরুতেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করবে। সোমবার, ২৭ জানুয়ারি থেকেই সারা উত্তরাখণ্ডে কার্যকর হবে এই বিধি। এই বিধি প্রয়োগের ক্ষেত্রে উত্তরাখণ্ডই এদেশে দ্বিতীয়। এর আগে গোয়ায় চালু হয়েছে এই বিধি। ২০২৪ সালের  ফেব্রুয়ারি মাসেই উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ হয়েছিল ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিল।  প্রায় একবছর পর অবশেষে কার্যকর হতে চলেছে এই আইন। ২০২২ সালে উত্তরাখণ্ড বিধানসভা ভোটে বিজেপির মুখ্য প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম ছিল এই বিল প্রণয়ন করা। 

অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সে রাজ্যে লিভ-ইন সম্পর্কে থাকতে গেলে বাধ্যতামূলকভাবে তা নিবন্ধন করতে হবে। ২১ বছরের থেকে কম বয়সী কেউ যদি লিভ-ইন সম্পর্কে থাকতে চান, তাহলে তাঁর বাবা-মায়েরও অনুমতি লাগবে।  উত্তরাখণ্ডের যে কোনো বাসিন্দার ক্ষেত্রে প্রযোজ্য। উত্তরাখণ্ডের কেউ রাজ্যের বাইরে গিয়ে লিভ ইন করলেও মানতে হবে এই নিয়ম।  লিভ-ইন সম্পর্কের কথা না জানালে বা মিথ্যা-তথ্য দিলে গুরুতর শাস্তি হতে পারে। তিন মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানা হতে পারে। এমনকী  লিভ-ইন সংক্রান্ত তথ্য সরকারকে জানাতে দেরি করলেও জেল বা ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হতে পারে। 

ধর্ম যাই হোক না কেন, বিয়ের রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন না থাকলে কোনও বিয়েই আইনি স্বীকৃতি পাবে না। আর জাতি-ধর্ম নির্বিশেষে মহিলাদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স ১৮ আর ছেলেদের ক্ষেত্রে ২১ হতে হবে। আসলে এই নিয়মের মাধ্যমে সরকার চাইছে, সংসারে জড়িয়ে পড়ার আগে একটি ছেলে বা মেয়ে ন্যূনতম শিক্ষাটুকু পাক। এছাড়া বহুগামিতার প্রবণতা কমানোও এই আইনের অন্যতম লক্ষ্য । সেই সঙ্গে তিন তালাকের প্রবণতা কমিয়ে যাতে সব ধর্মের ক্ষেত্রে ডিভোর্সের নির্দিষ্ট নিয়ম প্রয়োগ করা হয়, সেটাও এই আইনের অন্তর্ভুক্ত। যদিও এই কোড তফশিলি জাতির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। জাতিধর্ম নির্বিশেষে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রেও যাতে একই নিয়ম মানা হয়, তাও নিশ্চিত করবে এই আইন। এছাড়া লিভ-ইন সম্পর্কে থাকা যুগলের সন্তানরাও আইনি মান্যতা পাবে এই আইনে। ছেলে হোক বা মেয়ে, সরকারি রেজিস্ট্রেশনে তার উল্লেখ থাকবে শুধু "সন্তান"বলে, ছেলে না মেয়ে তা লেখা থাকবে না।            

আরও পড়ুন :

ছড়াচ্ছে স্নাুয়ুর বিরল রোগ, মহারাষ্ট্রে মৃত্যুর খবর,GBS নিয়ে কী জানাচ্ছে WHO?

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget