এক্সপ্লোর

বোর্ড পরীক্ষায় বন্ধু বেশি নম্বর পাওয়ায় ‘হতাশা’য় উত্তরপ্রদেশে আত্মঘাতী কিশোরী

বাবা শ্রাবণ কুমার নিষাদ জানান, বন্ধু যে পরীক্ষায় ওর থেকে বেশ খানিকটা বেশি নম্বর পেয়ে যাবে, এটা ও কোনও অবস্থাতেই মেনে নিতে পারেনি। পরীক্ষায় ভালো ফল করেও অমিষা হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল।

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ বোর্ড পরীক্ষায় নিজে ৮৩ শতাংশ পেলেও তার চেয়ে ২ শতাংশ বেশি নম্বর পেয়েছে বন্ধু। আর সেই অভিমানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বছর পনেরোর কিশোরী। মারাত্মক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কল্যাণনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির ছাত্রী অমিষা (১৫) ইউপি বোর্ড পরীক্ষায় ৮৩ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিল। কিন্তু তার বন্ধু পেয়েছিল ৮৫ শতাংশ নম্বর। কানপুরের এসএসপি দীনেশ কুমার সাংবাদিকদের বলেন, এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার করা যায়নি। মৃতের পরিবারের লোকেরা জানিয়েছেন যে গত শনিবার পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই রীতিমতো মুষড়ে পড়েছিল অমিষা। তার বাবা শ্রাবণ কুমার নিষাদ জানান, বন্ধু যে পরীক্ষায় ওর থেকে বেশ খানিকটা বেশি নম্বর পেয়ে যাবে, এটা ও কোনও অবস্থাতেই মেনে নিতে পারেনি। পরীক্ষায় ভালো ফল করেও অমিষা হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। আর তা থেকেই এমন একটা মারাত্মক কাজ করে বসেছে। বাবা, মা, ভাই-সহ অমিষার পরিবারের সকলে স্বাভাবিক কারণেই শোকে বাকরুদ্ধ। তাঁরা পুলিশে কোনও অভিযোগ পর্যন্ত জানাতে যেতে পারেননি। কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন তাঁরা। অমিষা যে সময়ে আত্মঘাতী হয়, তখন তার বাড়িতে বাবা-মা ছিলেন না। তার ভাই পাশের ঘরে থাকলেও দুপুরে খাওয়ার পর ঘুমোচ্ছিল। বিকেলবেলা দিদিকে ডাকতে গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। সন্দেহ হওয়ায় পড়শিদের সাহায্য নিয়ে সে ঘরের দরজা ভেঙে ফেলে। তখনই দেখতে পায় অমিষার ঝুলন্ত মৃতদেহ।

সেরা শিরোনাম

West Bengal News Live: কাটোয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, লাইভ আপডেট
কাটোয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, লাইভ আপডেট
Donald Trump: আটলান্টিক মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব, আমেরিকার প্রেসিডেন্টের অনুরোধে রাজি হল না Google
আটলান্টিক মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব, আমেরিকার প্রেসিডেন্টের অনুরোধে রাজি হল না Google
SIR Row : 'হর গলি যন্তর মন্তর', পুলিশের অনুমতি না নিয়েই SIR-বিরোধী বিশাল কর্মসূচির উদ্যোগ নতুন সংগঠনের; দীপকে-বোরাদের আমন্ত্রণ
'হর গলি যন্তর মন্তর', পুলিশের অনুমতি না নিয়েই SIR-বিরোধী বিশাল কর্মসূচির উদ্যোগ নতুন সংগঠনের; দীপকে-বোরাদের আমন্ত্রণ
Katwa News: ‘কালকের মধ্যে টাকা দিবি…’, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতা, দ্বিমত দলের অন্দরেই
‘কালকের মধ্যে টাকা দিবি…’, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতা, দ্বিমত দলের অন্দরেই

ভিডিও

Swasthya Bhawan News | হাসপাতালের বেহাল দশা, স্বাস্থ্যভবনে শুরু জরুরি বৈঠক | ABP ANANDA LIVE
CJP News | আজই সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজিরার নোটিস
Suvendu Adhikari News |
Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Embed widget