এক্সপ্লোর

Pakistan Spy : পাকিস্তানী 'স্ত্রীর সঙ্গে দেখা করতে' ঘনঘন ওদেশে, গোপনে প্রচুর তথ্য-টাকা পাচার! ATS এর জালে হারুন

মোজাম্মেল হোসেনের নির্দেশে পাকিস্তানের ভিসা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন অ্যাকাউন্টে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করত হারুন।

নয়াদিল্লি : গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও দু'জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ ATS। দিল্লির সিলামপুর থেকে মহম্মদ হারুনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। বারাণসী থেকে তুফায়েল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। 

কে এই হারুন?

ভারতের গোপন তথ্য হাতিয়ে নিতে দিল্লিতে পাক দূতাবাস থেকে গুপ্তচরদের নিয়ন্ত্রণ করার অভিযোগে  দানিশের পরে এবার উঠে এসেছে মোজাম্মেল হোসেনের নাম।  এহসান-উর-রহিম ওরফে দানিশের পরে দিল্লির পাকিস্তানি দূতাবাসে কর্মরত আরও এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করে বহিষ্কারের নির্দেশ দিয়েছে কেন্দ্র। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও দু'জনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ ATS।

দিল্লির সিলামপুর থেকে মহম্মদ হারুনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। দিল্লিতে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের এক বিদায়ী আধিকারিক মোজাম্মেল হোসেনের নির্দেশে গুপ্তচরবৃত্তির অভিযোগ হারুনের বিরুদ্ধে। 'পারসোনা নন গ্রাটা' ঘোষণা করে মোজাম্মেল হোসেনকে দেশ ছাড়তে বলেছে ভারত। হারুন মোজাম্মেল হোসেনকে ভারতের অভ্যন্তরীন সুরক্ষার সঙ্গে জড়িত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে বলে ATS সূত্রে খবর।          

সূত্রের খবর, মোজাম্মেল হোসেনের নির্দেশে পাকিস্তানের ভিসা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন অ্যাকাউন্টে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করত হারুন। পরে সেই টাকা মোজাম্মেলের বলে দেওয়া লোকেদের কাছে পাঠাতে হতো। পাকিস্তানে একাধিবার যাতায়াতের সময়ই মোজাম্মেলের সঙ্গে পরিচয় হয় হারুনের। ঘনিষ্ঠতা বাড়লে পাকিস্তানের ভিসা দেওয়ার নাম করে টাকা তোলা শুরু করে ধৃত। তারপরে ভারতের গোপনীয় তথ্য পাকিস্তানে পাঠাতে শুরু করে সে। হারুনের কথায় বহু লোক মোজাম্মেলের অ্যাকাউন্টে টাকা জমা করেছে। পরে সেই টাকা মোজাম্মেলের বলে দেওয়া ব্যক্তিদের অ্যাকাউন্টে জমা করে মোটা কমিশন পায় সে। ভারত বিরোধী কাজে সেইসব টাকা ব্যবহার হতো বলে ATS সূত্রে খবর। 

হারুনের পরিবার জানিয়েছে, তার দু'জন স্ত্রী রয়েছেন। এক স্ত্রী পাকিস্তানি, তার সঙ্গে দেখা করতে প্রায়ই পাকিস্তানে যেত হারুন। পহেলগাঁওয়ে গণহত্যার সময় সীমান্তের ওপারে থাকা স্ত্রীর সঙ্গে দেখা করার নামে পাকিস্তানে ছিল হারুন। ৫ এপ্রিল পাকিস্তানে যায় সে ফেরে ২৫ তারিখ।  

বারাণসী থেকে ধৃত তুফায়েল

হারুন ছাড়াও বারাণসী থেকে তুফায়েলকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ভারতের অভ্যন্তরীন সুরক্ষার সঙ্গে জড়িত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ তুফায়েলের বিরুদ্ধে। উত্তরপ্রদেশ ATS সূত্রে খবর, রাজঘাট, জ্ঞানবাপী মসজিদ, লাল কেল্লা ও দেশের একাধিক রেল স্টেশনের ছবি তুলে পাকিস্তানের নম্বরে পাঠিয়েছে সে। ৬০০টিরও বেশি পাকিস্তানি নম্বরের সঙ্গে যোগাযোগ ছিল তুফায়েলের। ফেসবুকে পাক সেনাকর্তার স্ত্রীর সঙ্গেও পরিচয় ছিল তুফায়েলের। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনের প্রচারেও যুক্ত ছিল ধৃত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget