এক্সপ্লোর

Donald Trump: অভিবাসী ‘এলিয়েন’দের বিরুদ্ধে আরও কড়া ট্রাম্প সরকার, আমেরিকায় বিপাকে পড়তে পারেন ভারতীয়রা

US Ends Automatic Work Permit Renewal: এখন থেকে আর পরিযায়ী শ্রমিকদের আপনা আপনি Employment Authorisation Documents-এর পুনর্নবীকরণ হবে না।

নয়াদিল্লি: আমেরিকায় ভারতীয় অভিবাসীদের উদ্বেগ বাড়ল ফের। এতদিন আপনা আপনি ওয়র্ক পারমিটের পুনর্নবীকরণ হয়ে গেলেও, এখন থেকে আর তা হবে না বলে সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প সরকার। এতে কর্মসূত্রে আমেরিকায় থাকা বিভিন্ন দেশের অভিবাসীরা সমস্যায় পড়তে চলেছেন। বিশেষ করে ভারতীয় অভিবাসীরা মুশকিলে পড়বেন। কারণ আমেরিকার অভিবাসী কর্মীদের একটা বড় অংশই ভারতীয়, যাঁরা প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষাক্ষেত্রে যুক্ত। (US Ends Automatic Work Permit Renewal)

ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটি জানিয়েছে, এখন থেকে আর পরিযায়ী শ্রমিকদের আপনা আপনি Employment Authorisation Documents-এর পুনর্নবীকরণ হবে না। অভিবাসীদের ‘এলিয়েন’ বলে উল্লেখ করে ট্রাম্প সরকার। সেই মর্মে বিবৃতিতে বলা হয়, ‘৩০ অক্টোবরের পর যাঁরা EAD পুনর্নবীকরণের আবেদন জমা দিয়েছেন, আর আপনা আপনি তাঁদের EAD-র পুনর্নবীকরণ হবে না’। তবে ৩০ অক্টোবরের আগে যাঁদের আপনা আপনি পুনর্নবীকরণ হয়ে গিয়েছে, তাঁদের উপর প্রভাব পড়বে না কোনও। (Donald Trump)

ট্রাম্প সরকারের দাবি, জাতীয় নিরাপত্তা এবং জনসুরক্ষাকে মাথায় রেখেই এই ঝাড়াই বাছাই। অথচ জো বাইডেনের আমলে অভিবাসীদের নিয়ম ছিল, ওয়র্ক পারমিটের মেয়াদ ফুরিয়ে গেলেও, আমেরিকায় ৫৪০ দিন কাজ করতে পারবে অভিবাসীরা। অর্থাৎ আমেরিকার নাগরিক না হয়েও সেখানে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ ছিল অভিবাসীদের। সেই মর্মে আইনি সুরক্ষা পেতেন তাঁরা। 

ট্রাম্প সরকার জানিয়েছে, ঘন ঘন অভিবাসীদের ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখার পক্ষপাতী তারা, যা জালিয়াতি রুখতে সাহায্য় করবে তাদের। পাশাপাশি, অসৎ উদ্দেশ্য থাকলে, তাও ধরা পড়বে। Temporary Protected Status-এর আওতায় যাঁরা বিশেষ সুবিধা পান, আইনত যাঁদের ওয়র্ক পারমিটের মেয়াদবৃদ্ধির নিদান রয়েছে, তাঁদের উপর এই নীতি কার্যকর হবে না।

আমেরিকার নাগরিকত্ব এবং অভিবাসী বিভাগের ডিরেক্টর জোসেফ এডলোর মতে, “আমেরিকায় কাজের সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়, কিন্তু তা মোটেই অধিকার নয়।” স্বাভাবিক ভাবেই নয়া নীতি কার্যকর করতে হচ্ছে তাঁদের। ওয়র্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অন্তত ১৮০ দিন আগে পুনর্নবীকরণের আবেদন জানানো উচিত বলে অভিবাসীদের পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “এলিয়েনরা EAD পুনর্নবীকরণে যত দেরি করবেন, তাতে সাময়িক ভাবে তা বাতিলই হয়ে যেতে পারে।”

যে সমস্ত অভিবাসী আমেরিকায় অস্থায়ী ভাবে, দীর্ঘমেয়াদি চুক্তিতে কর্মরত, তাঁরা এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিশেষ করে যাঁরা H-1B বা স্পনসর্ড ভিসা নিয়ে কাজ করতে গিয়েছেন। ওয়র্ক পারমিটের পুনর্নবীকরণ না হয়ে থাকলে, চাকরি হারাতে হবে তাঁদের। সেই নিয়ে বিস্তর ঝামেলা পোহাতে হবে। আমেরিকার নাগরিক না হয়েও, সেদেশে কাজ করার জন্য EAD-র প্রয়োজন পড়ে। যাঁরা আমেরিকার স্থায়ী বাসিন্দা, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়। অভিবাসী নন, এমন ব্যক্তিদেরও EAD-র প্রয়োজন নেই।

অন্য দিকে, H-1B ভিসার খরচও বেড়ে গিয়েছে। ট্রাম্প সরকার একধাক্কায় তা বাড়িয়ে ১ লক্ষ ডলার করে দিয়েছে, ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা। ফলে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত অভিবাসীরা বিপাকে পড়েছেন।

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget