এক্সপ্লোর

US Indian Immigrants: ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল আমেরিকা, অমৃতসরে নামল বিমান, নজরে আরও ১৮০০০

Illegal Indians Immigrants Deported: ভারতীয় অভিবাসীদের নিয়ে গতকাল টেক্সাস ছাড়ে আমেরিকার সেনার বিমানটি।

নয়াদিল্লি: বেআইনি ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল আমেরিকা। পঞ্জাবের অমৃতসরে নামল ভারতীয় অভিবাসী বোঝাই আমেরিকার সেনার বিমান। মোট ১০৪ জন ভারতীয় অভিবাসী রয়েছেন ওই বিমানে। আমেরিকাকে অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েই দ্বিতীয় বার আমেরিকায় ক্ষমতায় এসেছেন ট্রাম্প। আর তার পর থেকেই বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে। সেই মতো বুধবার অমৃতসরে ভারতীয় অভিবাসীদের নিয়ে নামল আমেরিকার সেনার C-17 বিমান। (Indians Deported)

ভারতীয় অভিবাসীদের নিয়ে গতকাল টেক্সাস ছাড়ে আমেরিকার সেনার বিমানটি। বুধবার দুপুর ১টা বেজে ৫৫ মিনিটে অমৃতসরে নামে সেটি। জানা গিয়েছে, বিমানে থাকা ভারতীয় অভিবাসীদের পরিচয় যাচাই করা হয়েছে। অর্থাৎ দিল্লি এব্যাপারে পূর্ণ সহযোগিতা করেছে আমেরিকাকে। এই প্রথম ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল ট্রাম্প সরকার। আগামী দিনে আরও একাধিক বিমানে চাপিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাবে আমেরিকা। (Indians Deported from US)

এদিন যাঁরা আমেরিকা থেকে ফিরলেন, তাঁদের মধ্যে হরিয়ানা, গুজরাত থেকে ৩০ জন করে রয়েছেন। ৩০ জন পঞ্জাবেরই বাসিন্দা। ২৫ জন মহিলা রয়েছেন, ১২ জন শিশু। চার বছর বয়সি এক শিশুও রয়েছে। ৪৮ জনের বয়স ২৫ বছরের নীচে। 

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম লিখিয়েই আমেরিকাকে অভিবাসী মুক্ত করার ডাক দিয়েছিলেন ট্রাম্প। বিশেষ করে ভারত, চিন, মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশকারীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। ক্ষমতায় এসেই সেই কাজে হাত দিয়েছেন ট্রাম্প। গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের থেকে আমেরিকায় প্রবেশকারী অভিবাসীদেরও ফেরত পাঠানো হয়েছে ইতিমধ্যেই।

তবে আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের যে সময় ফেরত পাঠানো হল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের শপথগ্রহণে মোদিকে দেখা না গেলেও, আগামী সপ্তাহেই আমেরিকা যাচ্ছেন মোদি। সেখানে দু’জনের মধ্যে বৈঠক রয়েছে। বেআইনি অভিবাসী নিয়ে যা করণীয়, ভারত তা-ই করবে বলে আগেই জানান ট্রাম্প। তাঁদের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয় কি না, তা দেখতে মুখিয়ে কূটনৈতিক মহল।

এখনও পর্যন্ত যে পরিসংখ্যান সামনে আসছে, সেই অনুযায়ী, আমেরিকায় বেআইনি ভাবে প্রবেশকারী ১৮ হাজার ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বেআইনি ভাবে আমেরিকায় গিয়েছিলেন যাঁরা, তাঁদের ফিরিয়ে নিতে প্রস্তুত ভারত। যদিও এই গোটা পর্বে দুই দেসের পারস্পরিক বোঝাপড়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দিল্লিকে।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
Baruipur Incident: নাবালিকার দেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ বারুইপুর, মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ, এবার SIT গঠন পুলিশের
নাবালিকার দেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ বারুইপুর, মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ, এবার SIT গঠন পুলিশের
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
Bhutan E20 Claim Fact Check: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget