এক্সপ্লোর

Joe Biden:'হামাস'-র নাম মনে করতে হোঁচট... সুস্থ রয়েছেন তো জো বাইডেন?

US Forgets HAMAS Name: ইজরায়েল এবং হামাসের মধ্যে পণবন্দিদের নিয়ে যে আলোচনা চলছে, সে ব্যাপারে এক সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে 'হামাস' নামটিই মনে করতে পারছিলেন না বাইডেন।

নয়াদিল্লি: ভালো আছেন তো মার্কিন প্রেসিডেন্ট? আপাতত এই প্রশ্নে তুমুল আলোচনা সোশ্যাল মিডিয়ায়।  ইজরায়েল এবং হামাসের মধ্যে পণবন্দিদের নিয়ে যে আলোচনা চলছে, সে ব্যাপারে হালে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল জো বাইডেনকে (US President Joe Biden Health)। দেখা যায়, জবাব দিতে গিয়ে 'হামাস'-র নামটিই মনে করতে পারছিলেন না বাইডেন। প্রেস কনফারেন্সের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে মার্কিন সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহল, সর্বত্র  জোর চর্চা চলছে। সুস্থ রয়েছেন তো মার্কিন প্রেসিডেন্ট?

বিশদ...
ইজরায়েল-হামাস পণবন্দি বিনিময় প্রসঙ্গে প্রেস কনফারেন্সে বাইডেনকে বলতে শোনা যায়, 'কিছু গতিবিধি দেখা যাচ্ছে...আমি সে ব্যাপারে...সে নিয়ে...একটু গুছিয়ে বললে কিছু সাড়া পাওয়া যাচ্ছে...ওদের মানে... মানে...ইয়ে...উল্টো দিক থেকে...'। নেটিজেনদের মতে, ভিডিওটি দেখে মনে হয়েছে শব্দ হাতড়াচ্ছেন বাইডেন। পরে, পাশ থেকে কেউ সাহায্য করায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'হ্যাঁ, মাফ করবেন। হামাসের থেকে কিছু সাড়া পাওয়া যাচ্ছে।' ৮১ বছরের বাইডেনকে প্রেস কনফারেন্সে এভাবে দেখে তীব্র শোরগোল শুরু হয়েছে মার্কিন রাজনীতিকদের মধ্যে। যেমন, মার্কিন কংগ্রেসের সদস্য, ডিন ফিলিপস  সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'সত্যি কথা বলা ও ওয়াশিংটন ডিসি-র লোকজন যা আড়ালে বলেন, তা সকলের সামনে তুলে ধরার জন্য আমাকে আক্রমণ করা হয়েছে। প্রেসিডেন্টকে আমিও পছন্দ করি। ওঁর জন্য প্রচার করেছিলাম, ভোটও দিয়েছিলাম। আমার বাড়িতেও উনি এসেছেন। আমার পরিবার এবং দেশকে উনি বাধিত করেছেন। কিন্তু আপনার যে ভাবে দেখিয়ে চলেছেন, যে সব কিছু ঠিকঠাক রয়েছে, তা অত্যন্ত লজ্জার। আপনারা আমাদের এবং ওঁকে---বিপর্যয়ের মুখে নিয়ে যাচ্ছেন। এ কথা আপনারাও ভাল মতো জানেন।' এবার ডেমোক্র্যাটদের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বাইডেনকে চ্যালেঞ্জ করছেন ফিলিপস। তবে শুধু তিনি নন। মার্কিন সংবাদমাধ্যমেরও অনেকে ভিডিওটির পর প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
সাংবাদিকদের কেউ কেউ যেমন দাবি করেন, 'হামাস' শব্দটিই যে বাইডেন মনে করতে পারছিলেন না, সেটা স্পষ্ট। এবং এই ধরনের ঘটনা প্রথম নয়। তাঁদের মতে, অতীতেও কথা বলতে গিয়ে বার বার হোঁচট খেতে দেখা গিয়েছে তাঁকে। তা হলে কি বার্ধক্য ছাপ ফেলছে? এমনিতেই মার্কিন ইতিহাসে জো বাইডেন সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। নেটদুনিয়াতেও এই নিয়ে জোরাল চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, দায়িত্বের নামে এক জন বয়স্ক মানুষের উপর নিপীড়ন হচ্ছে না তো? আপাতত মুখে কুলুপ মার্কিন প্রশাসনের।

আরও পড়ুন:মার্কিন মুলুকে ছিনতাইয়ের কবলে ভারতীয় ছাত্র ! আহত অবস্থায় সাহায্যের আর্জি

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল প্রেম! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল প্রেম! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget