এক্সপ্লোর

Kedarnath Dham Yatra: প্রবল বৃষ্টি-বিপর্যয়, ফুঁসছে মন্দাকিনী-অলকানন্দা! ফের বন্ধ কেদারনাথ যাত্রা

Kedarnath Yatra: যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন ক্রমাগত খারাপ আবহাওয়ার কারণে সোনপ্রয়াগ ও গৌরীকুন্ডে যাত্রীদের রেখে দেওয়া হয়। 

নয়া দিল্লি: টানা বৃষ্টিতে জেরবার উত্তরাখণ্ড (Uttarakhand)। সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে ক্রমশ। এই পরিস্থিতিতে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বুধবার একথা জানিয়ে দেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন ক্রমাগত খারাপ আবহাওয়ার কারণে সোনপ্রয়াগ ও গৌরীকুন্ডে যাত্রীদের রেখে দেওয়া হয়। 

বৃষ্টির কারণে ৪টি রাজ্য সড়ক এবং ১০টি জাতীয় সড়ক ধ্বংসাবশেষের কারণে বন্ধ রয়েছে। ভারী বর্ষণের কারণে মন্দাকিনী ও অলকানন্দা নদীতে বিপদসীমার ওপরে বইছে জল।  

মৌসম ভবনের তরফে বলা হয়, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি হতে পারে আরও। ১২ জুলাই সেখানে একটি কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে এই অঞ্চলে মৌসম ভবনের ভারী বৃষ্টিপাতের সতর্কতার পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে।

কেদারযাত্রা বন্ধের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি বলেছেন, "প্রতি বছর বর্ষাকালে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয় এবং নদীগুলির জলস্তর বৃদ্ধি পায়। তাই আগাম জেলা প্রশাসনের আধিকারিকদের এবং বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি থাকতে নির্দেশ দেওয়ায় হয়েছে। তাদের সকলকে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এনডিআরএফ, সেনাবাহিনী এবং পিডব্লিউডি বিভাগ সদাসতর্ক  রয়েছে।" 

আরও পড়ুন, এই জ্যোতির্লিঙ্গ দর্শনে জীবনের সব দুর্ভোগ কাটে! দেশের বিখ্যাত মন্দিরের টানেই ছুটে যান ভক্তরা

এদিকে এর মধ্যেই উত্তরাখণ্ডের গাংনানির কাছে গঙ্গোত্রী জাতীয় সড়কে ধ্বংসাবশেষ পড়ে চারজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন আহত হয়েছে।

৬ মাস বন্ধ থাকার পর এপ্রিলেই খুলেছিল কেদার-দ্বার। তবে সেই সময়ও তুষারপাতের প্রাবল্যের জেরে রেজিস্ট্রেশন বন্ধ ছিল। তবে চারধাম যাত্রার সময়ই জানিয়ে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের স্বার্থ বিবেচনা করেই আগামী দিনে আবহাওয়ার অবস্থা দেখে তীর্থযাত্রা চলবে না বন্ধ হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কেদার, গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথ এই চারধাম যাত্রা নিয়ে বর্তমানে অনিশ্চয়তা তৈরি হয়েছে।  

অন্যদিকে, টানা বৃষ্টিতে অমরথা যাত্রা বাতিলের পর মঙ্গলবার ফের শুরু হয়েছে যাত্রা। জম্মুতে প্রায় ৬ হাজারের বেশি দর্শনার্থীরা আটকে ছিল।  সংবাদসংস্থা পিটিআইকে এক সিনিয়র আধিকারিক জানিয়েছিলেন, জাতীয় সড়কের খারাপ অবস্থার কারণে জম্মু থেকে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছিল। তবে আবহাওয়ার উন্নতির পর ফের যাত্রা শুরু করেছেন তীর্থযাত্রীরা।  

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget