এক্সপ্লোর

Oxygen Shortage : অক্সিজেনের অভাব, এবার উত্তরাখণ্ডে ৫ কোভিড রোগীর মৃত্যু

অক্সিজেনের অভাবে গত কয়েকদিনে অনেক মৃত্যু দেখেছে দেশ। এবার উত্তরাখণ্ডের রুরুকি হাসপাতালে পাঁচ রোগীর মৃত্যু হল।

দেরাদুন (উত্তরাখণ্ড) : করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে অক্সিজেনের ঘাটতিরও যেন কমার লক্ষণ নেই। অক্সিজেনের অভাবে গত কয়েকদিনে অনেক মৃত্যু দেখেছে দেশ। এবার উত্তরাখণ্ডের রুরুকি হাসপাতালে পাঁচ রোগীর মৃত্যু হল। আজ একথা জানান হরিদ্বারের জেলাশাসক। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। পাশাপাশি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

হরিদ্বারের জেলাশাসক বলেন, "রুরকির আজাদনগরে ৮৫ বেডের বেসরকারি কোভিড হাসপাতাল রয়েছে। গতরাতে সেখানে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। খুব তাড়াতাড়ি হাসপাতাল কর্তৃপক্ষ ২০টি সিলিন্ডারের ব্যবস্থা করেছিল। কিন্তু, ভোর ৪ টে নাগাদ আবার অক্সিজেনের অভাব দেখা দেয়। পরের দফায় অক্সিজেন জোগানের আগে পাঁচ রোগীর মৃত্যু হয়।" 

প্রসঙ্গত, দেশে কোভিড পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। কিছুতেই লাগাম পড়ানো যাচ্ছে না। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। অন্যদিকে, গত ২৪-ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩,৭৮০ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৪৪৯। 

দেশের মতোই উদ্বেগজনক উত্তরাখণ্ডের কোভির পরিস্থিতি। গত সোমবারই পাহাড়ি এই রাজ্য একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে। ১২৮ জনের। ওইদিন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিল ২ হাজার ৮০২। করোনা মোকাবিলায় রাজ্যে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ২৮২। এই পরিস্থিতিতে রাজ্যের DG(স্বাস্থ্য) তৃপ্তি বহুগুণা বলেন, নেগেটিভ রিপোর্ট থাকা সত্ত্বেও যদি কারও কোভিডের উপসর্গ থাকে, তাহলে তাঁকে চিকিৎসার জন্য কোথাও ভর্তি হতে হবে। কারণ, সম্প্রতি ওই রাজ্যে অনেকের কোভিড রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও, গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এদিকে কোভিড রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অক্সিজেনের অভাব তীব্র হচ্ছে। কমবেশি অধিকাংশ রাজ্যেই এর চাহিদা রয়েছে। এর আগে অক্সিজেনের অভাবে রাজধানীর বুকে বেশ কয়েকজন কোভিড আক্রান্তের মৃত্যু হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
Sonam Wangchuk : ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কী লিখলেন সোনম ওয়াংচুক?
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কী লিখলেন সোনম ওয়াংচুক?
Dharmendra Pradhan Resignation Live : প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Dharmendra Pradhan Resigned: 'ভীষণ বাচ্চাদের মতো কাজ... দিল্লি পুলিশকে অনুরোধ...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কী বললেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ?
'ভীষণ বাচ্চাদের মতো কাজ... দিল্লি পুলিশকে অনুরোধ...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কী বললেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ?

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget