এক্সপ্লোর

হাওড়ার টিকিয়াপাড়ায় হটস্পট এলাকায় লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিশ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা রাজ্যে।

হাওড়া: কনটেনমেন্ট এলাকায় আক্রান্ত পুলিশ! পিছু ধাওয়া করে পুলিশকে এলোপাথাড়ি মার, ইট। ২টি গাড়িও  ভাঙচুর। টিকিয়াপাড়ায় বেলিলিয়াস রোডে এই ঘটনা ঘটেছে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা রাজ্যে। যেখানে সেখানে দেখা গিয়েছে, পুলিশের উপর চড়াও হয়েছে শয়ে শয়ে উন্মত্ত জনতা। যদিও ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। হাওড়ার একাধিক জায়গাকে আগেই কনটেমেন্ট জোন হিসাবে চিহ্নিত করেছে সরকার। তারমধ্যে টিকিয়াপাড়ার এই বেলিলিয়াস রোডও রয়েছে। সূত্রের খবর, এর ফলে ওই এলাকায় টোটাল লকডাউন ঘোষণা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মঙ্গলবার বিকেলে সেখানে টহল দিতে যায় পুলিশ। অভিযোগ, বিকেল পাঁচটা নাগাদ বেলিলিয়াস রোডে বিক্ষিপ্ত জমায়েত দেখতে পাওয়ায় তা হঠাতে যায় পুলিশ। এরপরই পুলিশের উপর চড়াও হয় উন্মত্ত জনতা।  ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকে তাড়া করছে শয়ে শয়ে মানুষ।  একজন পুলিশকর্মীকে তো ধরে নিয়ে যেতেও দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে। ভাঙা হয়েছে পুলিশের গাড়িও। এই ঘটনার কড়া নিন্দা করেছে সব তৃণমূল। বনমন্ত্রী ও ডোমজুড়ের তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, নিন্দা করছি, ব্যবস্থা নিতে বলেছি। ঘটনার নিন্দা করে ঘুরিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছে বিজেপি। পুলিশের ওপর এ ধরণের হামলার নিন্দায় সরব প্রাক্তন পুলিশ কর্তারাও। ঘটনার পর এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। নামানো হয়েছে র‍্যাফ। এদিকে, বেহালাতেও আক্রান্ত পুলিশ। লকডাউন না মেনে রাস্তায় নামাকে বাধা দেওয়ায় পুলিশকে মারধরের অভিযোগ। ঘটনাস্থল বেহালার পর্ণশ্রীর ব্রহ্মসমাজ রোড। বাইক আটকে জিজ্ঞাসাবাদ করার সময় ‘হামলা’ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবক গ্রেফতার। বাজেয়াপ্ত করা হয় বাইক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget