এক্সপ্লোর

Viral Video : যোগী রাজ্যে শিক্ষা আধিকারিককে বেল্ট খুলে মার প্রধান শিক্ষকের ! ভাইরাল ভিডিয়ো সামনে, নেপথ্যে কী কারণ ?

UP Education Officer Attacked : যার বিরুদ্ধে শিক্ষক হেনস্থার অভিযোগ, সেই প্রধান শিক্ষকই হারালেন মেজাজ। ফলস্বরূপ শিক্ষা আধিকারিককে বেল্ট খুলে পেটালেন তিনি। পরে শ্রীঘরে স্থান হয়েছে প্রধান শিক্ষকের।

UP Education Officer Attacked : যোগী রাজ্যের এই ভিডিয়ো (Viral Video) হতবাক করবে আপনাকেও। দুই শিক্ষকের বাদানুবাদের মধ্যেই ঘটল অঘটন। যার বিরুদ্ধে শিক্ষক হেনস্থার অভিযোগ, সেই প্রধান শিক্ষকই হারালেন মেজাজ। ফলস্বরূপ শিক্ষা আধিকারিককে বেল্ট খুলে পেটালেন তিনি। পরে শ্রীঘরে স্থান হয়েছে প্রধান শিক্ষকের। কিন্তু কেন হল এই ঘটনা ? 

সিসিটিভিতে ধরা পড়েছে সেই ঘটনা
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। যেখানে জেলার সহকারী শিক্ষককে হয়রানির অভিযোগে তদন্তাধীন এক সরকারি স্কুলের প্রধান শিক্ষককে ডেকে পাঠিয়েছিলেন শিক্ষা আধিকারিক। সবাইকে হতবাক করে দিয়ে ওই আধিকারিককে বেল্ট দিয়ে মারতে শুরু করেন প্রধান শিক্ষক। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ঘটনা। বুধবার অভিযুক্ত ব্রিজেন্দ্র ভার্মার বিরুদ্ধে তদন্ত চলাকালীন ঘটে এই ঘটনা। পরে শিক্ষা আধিকারিকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

কার বিরুদ্ধে এই অভিযোগ
অভিযোগ, মাহমুদাবাদ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রিজেন্দ্র ভার্মা একই স্কুলের একজন সহকারী শিক্ষককে হয়রানি করছিলেন। তদন্তে একটি চিঠিও জড়িত ছিল যা রাজনৈতিক গোষ্ঠীগুলির মধ্যে ভাইরাল হয়েছিল। যে বিষয়ে Basic Shiksha Adhikari (BSA) অখিলেশ প্রতাপ সিং বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য প্রধান শিক্ষককে তার অফিসে ডেকেছিলেন। সিং প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয়কেই মুখোমুখি নিয়ে তদন্ত শুরু করেন। আলোচনা চলছিল অফিসে তাঁর রুমেই।  

কী দেখা গেছে সিসিটিভি ফুটেজে
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আধিকারিকের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা চলাকালীন হঠাৎ করে উঠে দাঁড়ান প্রধান শিক্ষক। ছুড়ে ফেলেন ফাইল। তারপর হঠাৎ করে বেল্ট খুলে ফেলেন কোমর থেকে। তিনি শিক্ষা আধিকারিককে মারধর করছেন। তাঁর বেল্ট খুলে বারবার অফিসারকে মারছেন। CCTV-তে ধরা পড়ে এই ছবি। সঙ্গে সঙ্গে অফিসের কর্মীরা হস্তক্ষেপ করলে হামলা থমকায়। পরে ভার্মাকে অফিসে আটকে রাখেন কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে থানায় খবর দেওয়া হয়। যার ভিত্তিতে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ ।

সংবাদ সংস্থা পিটিআইকে আক্রান্ত অখিলেশ প্রতাপ সিং বলেছেন, " তদন্তের সময় যখন উপস্থিত সকলেই প্রধান শিক্ষককে দোষী বলে ইঙ্গিত করেন, তখন তিনি হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠলেন। সেই সময় তার বেল্ট বের করে আমার উপর আক্রমণ করেন।" ঘটনার পর ভার্মাকে গ্রেফতার করা হয় ও শিক্ষা আধিকারিক সঙ্গে সঙ্গে অভিযুক্ত প্রধান শিক্ষককে বরখাস্ত করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget