এক্সপ্লোর

WB Municipal Elections: তারস্বরে মাইক বাজানো নয়, নয়া নির্দেশিকা কমিশনের, কোভিড বিধি লঙ্ঘনে শোকজ ৩ প্রার্থীকে

WB Municipal Elections: একই সঙ্গে প্রচারে কোভিড বিধি লঙ্ঘনের জন্য তিন প্রার্থীকে শোকজও করল কমিশন। এর মধ্যে রয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী।

কলকাতা: করোনা পরিস্থিতিতে বকেয়া চার পুরসভায় নির্বাচন (WB Municipal Elections)। বিষয়টি আদালতে পৌঁছেছে ইতিমধ্যেই। সেই পরিস্থিতিতেই পুরভোট নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। তাতে বলা হয়েছে, পুরভোটের প্রচারে তারস্বরে মাইক বাজানো যাবে না। প্রচারে প্লাস্টিকের ব্যানার, ফেস্টুন নিষিদ্ধ। একই সঙ্গে প্রচারে কোভিড বিধি (COVID Restrictions) লঙ্ঘনের জন্য তিন প্রার্থীকে শোকজও (Show Cause Notice) করল কমিশন। এর মধ্যে রয়েছেন আসানসোলের এক বিজেপি প্রার্থী।

কমিশন সূত্রে খবর, মূলত শব্দদূষণ রোধ করতেই লাউডস্পিকার এবং তারস্বরে মাইক বাজানো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলিকে এ ব্যাপারে সচেতন হতেই হবে। একই ভাবে, রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রচার নিষিদ্ধ। ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগেই মিটিয়ে ফেলতে হবে .যাবতীয় প্রচারপর্ব। সেখানেও প্লাস্টিকের পোস্টার, ব্যানার, ফেস্টুনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। 

আরও পড়ুন: Municipal Election 2022 : কোভিড আবহে ভোট করানোর পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে ? কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট

কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে ইতিবাচক সাড়াই মিলছে। কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে তিন প্রার্থীর বিরুদ্ধে। তাঁদের শোকজ করা হয়েছে। কী কারণে বিধি লঙ্ঘন হল, তা জানতে চেয়ে অভিযুক্তদের নোটিস ধরিয়েছে কমিশন।

তবে করোনা আবহে পুরভোট করানো কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে ইতিমধ্যেই হাই কোর্টে একাধিক মামলা জমা পড়েছে। এ নিয়ে মঙ্গলবারই কমিশনের কাছে রিপোর্ট চেয়েছে হাই কোর্ট। আদালত জানতে চেয়েছে, কোভিড আবহে ভোট করানোর পর্যাপ্ত পরিকাঠামো আদৌ রয়েছে কি না। বৃহস্পতিবার এ নিয়ে ফের শুনানি রয়েছে আদালতে।  

রাজ্য সরকার যদিও এ ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছে। তবে বিরোধী শিবির থেকে নির্বাচন পিছনোর দাবি উঠছে। বর্তমানে যে ভাবে সংক্রমণ বাড়ছে, তাতে পুরভোট বিপদ ডেকে আনতে পারে বলে দাবি তোলা হচ্ছে।

সেরা শিরোনাম

Supreme Court : শিশুদের ইন্টারনেট ব্যবহার করা কি উচিত? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, স্পষ্ট মত ...
শিশুদের ইন্টারনেট ব্যবহার করা কি উচিত? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, স্পষ্ট মত ...
App Bike Ride: 'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
Maharashtra News: জমজমাট জন্মদিন পালনের শখ একজনের, আরেকজন কিনবে বাইক, টাকা জোগাড়ের জন্য বন্ধুকে খুন করল ২ নাবালক
জমজমাট জন্মদিন পালনের শখ একজনের, আরেকজন কিনবে বাইক, টাকা জোগাড়ের জন্য বন্ধুকে খুন করল ২ নাবালক

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget